ধূমকেতু প্রতিবেদক,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ এর যৌথ উদ্যোগে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার ঝাঐল এলাকায় মরিয়ম চামড়া ও কয়েল ফ্যাক্টরী নামক অবৈধ কারখানার বিরুদ্ধে মোবাইল কোর্ট/উচ্ছেদ অভিযান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অভিযানে বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ এর ১২ ধারা লংঘনের দায়ে ১৭ ধারা অনুযায়ী ৩০,০০০/-টাকা জরিমানা ধার্যপূর্বক আদায়সহ স্কেভেটর দিয়ে কারখানাটির সকল স্থাপনা উচ্ছেদ করা হয়। এছাড়া পরিবেশ দূষণ মূলক কোনো প্রকার কর্মকান্ড না করার জন্য কারখানা মালিকের মুচলেকা নেওয়া হয়।
এসময়ে এ অভিযানে মোবাইল কোর্টে বিচারকের দায়িত্ব পালন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জ মোঃ নাজমুল হোসেন । এছাড়াও আরো উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক তুহিন আলম।
সিরাজগঞ্জ জেলার এসআরবি-১২ এর একদল দক্ষ ও চৌকস সদস্য মোবাইল কোর্টে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ কর্তৃক বায়ূদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


