IMG-LOGO

শুক্রবার, ২৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরিরাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনবিএনপির পার্টি অফিসে আগুনে ১০৩ জনের বিরুদ্ধে মামলা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তারমান্দায় নিলামে বিক্রি বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ মাটির ভবননন্দীগ্রামে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা গ্রেপ্তারমোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনপুঠিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভাপত্নীতলায় ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার৭ দফা দাবি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রতিবাদে সিরাজগঞ্জে জামায়াতের বিক্ষোভ মিছিলগোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভামহাদেবপুরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদানএনডিপির স্মার্ট ডেইরি প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক
Home >> টপ নিউজ >> রাজনীতি >> অপপ্রচারকারীদের দিকে তাকিয়ে ভেংচি কাটছে টিকা

অপপ্রচারকারীদের দিকে তাকিয়ে ভেংচি কাটছে টিকা

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনা টিকা ‘বঙ্গভ্যাক্স’ আবিষ্কারক দলনেতা কাকন নাগ ও নাজনীন সুলতানা বাংলাদেশের গর্ব বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। নতুন আবিষ্কৃত এই টিকা প্রসঙ্গে তিনি বলেন, বঙ্গভ্যাক্সের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি সিঙ্গেল বা একক ডোজ টিকা।

মন্ত্রী আরও বলেন, বিশ্বের অনেক টিকাই একাধিক ডোজের। কিন্তু এটি একক ডোজের হওয়ায় একবার নিলেই যথেষ্ট। এটি এখন ক্লিনিকাল ট্রায়ালের জন্য বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিলের ইথিকস কমিটির অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সব পরীক্ষা-অনুমোদন সম্পন্ন করে অতিদ্রুত এই টিকা প্রয়োগের দিকে এগিয়ে যেতে পারব বলে আমার দৃঢ় বিশ্বাস।

সচিবালয়ে দেশি সংস্থা গ্লোব বায়োটেক লিমিটেডের গবেষণাগারে বৃহস্পতিবার বাংলাদেশে প্রথম করোনাভাইরাসের টিকা আবিষ্কারক দলের প্রধান দুই বৈজ্ঞানিকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে এসব কথা বলেন।

এ সময় স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমেদ, তথ্যসচিব খাজা মিয়া এবং সাবেক মুখ্যসচিব ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট আবদুল করিম উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, পৃথিবীতে মাত্র হাতেগোনা কয়েকটি দেশ টিকা আবিষ্কারে সক্ষম হয়েছে এবং উপমহাদেশে আমরা দ্বিতীয় দেশ যারা করোনাভাইরাসের টিকা আবিষ্কার করেছি। এ কারণে বৈজ্ঞানিক কাকন নাগ ও নাজনীন সুলতানাকে আন্তরিক অভিনন্দন জানাই। দুজনই আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়নের ছাত্র, তাদের জন্য বিশেষ গর্ব অনুভব করি। তারা প্রকৃতপক্ষে দেশের গর্ব।

‘টিকা নিয়ে অনেক কথা হয়েছে’ উল্লে­খ করে ড. হাছান বলেন, ‘টিকা আসবে না’- এই অপপ্রচার মিথ্যা প্রমাণ করে সময়মতো টিকা এসেছে। সব জেলা ও উপজেলা পর্যায় পর্যন্ত পৌঁছে গেছে। ‘এই টিকা কেউ নেবে না’- এমন গুজব মিথ্যা প্রমাণ করে টিকা নেওয়ার জন্য জনগণের যে বিপুল উৎসাহ এবং এ মাসের সাত তারিখে এটি উদ্বোধন করা হবে, তাতে মনে হয়, এই টিকা অপপ্রচারকারীদের দিকে তাকিয়ে ভেংচি কাটছে।

বৈজ্ঞানিক কাকন নাগ ও নাজনীন সুলতানা তাদের বক্তব্যে গ্লোব বায়োটেক লিমিটেডের গবেষণাগারকে আন্তর্জাতিক মানের বলে বর্ণনা করেন এবং মুজিববর্ষের মধ্যেই বঙ্গভ্যাক্স জনগণের জন্য উন্মুক্ত হবে বলে দৃঢ় আশা ব্যক্ত করেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মনির উদ্দীন, অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দীন, এলামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, সাংগঠনিক সম্পাদক মনসুর আহমেদ, ট্রেজারার ফখরুল আহসান, নির্বাহী সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী, এক্স স্টুডেন্টস ক্লাবের প্রেসিডেন্ট আমিন হেলালী, ইউনিভার্সেল মেডিকেল কলেজের চেয়ারপারসন প্রীতি চক্রবর্তী, বৈজ্ঞানিক সহকারী শামীম আহমেদ, আব্দুল্লাহ আল মাকসুদ, রিপন নাগ, কাকন নাগ-নাজনীন সুলতানা বৈজ্ঞানিক দম্পতির মেয়ে শান্তি নাগ অনুষ্ঠানে যোগ দেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31