IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> এয়ার এ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হলো বাগেরহাট-৪ আসনের এমপিকে

এয়ার এ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হলো বাগেরহাট-৪ আসনের এমপিকে

ধূমকেতু নিউজ ডেস্ক : আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে মোরেলগঞ্জ আজিজ মেমোরিয়াল মাধ্যামিক বিদ্যালয় মাঠ থেকে উড্ডয়ন করে তাকে বহনকারী বেসরকারি এয়ার এ্যাম্বুলেন্সটি।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাড়িতে অবস্থানকালে শ্বাসকষ্ট শুরু হয় প্রবীণ এই আওয়ামী লীগ নেতার। শ্বাসকষ্টের সাথে ডায়েবেটিসও বৃদ্ধি পেয়েছিল বলে জানিয়েছেন মোরেলগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক এ্যাড. তাজিনুর রহমান পলাশ।

তিনি বলেন, বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন মোরেলগঞ্জ পৌর শহরস্থ নিজ বাসভবনে স্বাভাবিক কাজ কর্ম করছিলেন। সকাল সাড়ে ৮টার দিকে শ্বাসকষ্ট শুরু হয় তার। পরে ডায়েবেটিসও বেড়ে যায়। পরিবারের সবার সিদ্ধান্ত অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার এ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হবে বলে জানান তিনি।

মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বলেন, এমপি সাহেব শ্বাসকষ্ট অনুভব করেছিলেন। বিষয়টি ক্রমশ জটিল হতে পারে ভেবে দ্রুত ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31