IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> প্রবাস >> কাশ্মীরে সন্ত্রাসীদের গুলিতে বিজেপি নেতা নিহত

কাশ্মীরে সন্ত্রাসীদের গুলিতে বিজেপি নেতা নিহত

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারত শাসিত জম্মু-কাশ্মীরের পুলওয়ামা জেলায় সন্ত্রাসীদের গুলিতে বিজেপি নেতা ও পৌর কাউন্সিলর রাকেশ পণ্ডিত নিহত হয়েছেন। বন্ধুর বাড়িতে গেলে সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় এক নারী আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে এনডিটিভি জানিয়েছে।

পুলিশ জানায়, বিজেপি নেতা রাকেশ পণ্ডিতের নিরাপত্তায় তাকে ব্যক্তিগত নিরপাত্তাকর্মী দেয়া হয়েছিল এবং শ্রীনগরে একটি হোটেলে রাখা হয়। কিন্তু তিনি নিরাপত্তাকর্মী ছাড়াই ট্রালে বন্ধুর বাড়ি যান।

কাশ্মীর পুলিশ টুইটারে জানায়, ট্রালে রাকেশ পণ্ডিত নামে এক কাউন্সিলরকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। তাকে দুইজন নিরাপত্তাকর্মী দেয়া হয়েছিল এবং সুরক্ষিত হোটলে রাখা হয়। কিন্তু তিনি নিরাপত্তাকর্মী ছাড়াই ট্রালে যান। ওই এলাকা ঘিরে রাখা হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনার পর লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এক বিবৃতিতে বলেন, ‘কাউন্সিলর রাকেশ পণ্ডিতের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় আমি শোকাহত। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।’

তিনি বলেন, ‘সন্ত্রাসীরা কখনই তাদের পৈশাচিক নকশা বাস্তবায়নে সফল হতে পারবে না। যারা এই ন্যাক্কারজনক ঘটনায় জড়িত, তাদের অবশ্যই শাস্তি পেতে হবে।’

সন্ত্রাসী হামলায় রাকেশ পণ্ডিত নিহতের ঘটনায় গভীর শোক জানিয়েছেন সাবেক মুখ্যমন্ত্রী ও পিপলস ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট মেহবুবা মুফ্তি এবং পিপলস কনফারেন্স পার্টির প্রেসিডেন্ট সাজাদ। তারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

রাকেশ পল্ডিত ২০১৮ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ট্রালের কাউন্সিলর নির্বাচিত হন। ওই বছর প্রধান আঞ্চলিক দল ন্যাশনাল কনফারেন্স এবং পিডিপি নির্বাচন বর্জন করে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31