IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> বিনোদন >> ‘ভালো কাজের কারণেই দর্শকের আগ্রহ বাড়ছে’

‘ভালো কাজের কারণেই দর্শকের আগ্রহ বাড়ছে’

ধূমকেতু নিউজ ডেস্ক : একটা সময় অনেক বেশি কাজে দেখা গেলেও এখন সংখ্যাটা কমিয়ে দিয়েছেন। কাজের বিষয়ে হয়েছেন ভীষণ চুজি। সম্প্রতি ভিন্ন ভিন্ন চরিত্রে হাজির হয়ে প্রশংসা কুড়াচ্ছেন বেশ। বলছিলাম, জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম’র কথা। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে এ অভিনেত্রীর নতুন ওয়েব সিরিজ ‘মহানগর’, যেটি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। দর্শকমহলে দারুণ সাড়া ফেলেছে সিরিজটি।

এ প্রসঙ্গে মম বলেন, কোনো একটা কাজ করার পর দর্শকরা যখন সেটার জন্য প্রশংসা করেন, তখন সত্যি ভালো লাগে। এ প্রজেক্টটি করার সময় কিছুটা হলেও বুঝতে পেরেছিলাম যে, এটা সাড়া পাবে কিন্ত সেটা যে এত বেশি হবে, ভাবিনি। দেশে ও দেশের বাইরেও ‘মহানগর’ দেখছে মানুষ, প্রশংসা করছে; সত্যি ভালো লাগছে। কাজ নিয়ে প্রশংসা শুনতে সবসময়ই ভালো লাগে।

তিনি আরো বলেন, এ কাজটার পুরো শুটিংই ছিলো রাতের বেলা। টানা ১৫-২০ রাত না ঘুমিয়ে সারারাত কাজ করা কিন্ত খুবই কঠিন। তারপরও সবাই তাদের সেরাটা দিয়ে কাজ করেছে। সবই পরিচালকের ক্রেডিট। সবার পরিশ্রমের ফলেই এমন দারুণ একটা প্রজেক্ট হয়েছে। সত্যি চমৎকার অনুভূতি।

এখন কাজে খুব কম দেখা যায় আপনাকে। এর কারণ কী? এমন প্রশ্নে অভিনেত্রীর উত্তর, আমি লাস্ট অনেকদিন ধরেই কাজের সংখ্যা কমিয়ে দিয়েছি। আর দেড় বছর ধরে তো পুরো পৃথিবীতেই মহামারি। এমন সময়ে বেঁচে থাকাটাই সবচেয়ে বড় বিষয়। তার মধ্যে যতটুকু পারছি বেছে কাজ করার চেষ্টা করছি। এতে করে নিজেকে ট্রান্সফরমেশন করতে পারছি। স্ফুলিঙ্গ, কন্ট্রাক্ট এরপর মহানগর; এগুলোতে নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে পেরেছি। প্রত্যেকটা চরিত্রই দারুণ এবং আমি নতুন কিছু খুঁজে পেয়েছি। আমি ভীষণ উপভোগ করেছি চরিত্রগুলোতে। গড়পড়তা কাজ করে তো লাভ নেই।

টেলিভিশন, ইউটিউবের পর এখন ওটিটি প্লাটফর্মের প্রতি দর্শকদের আগ্রহ বাড়ছে। আপনার অভিমত কী? এমন প্রশ্নে মম বলেন, সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুই তো বদলায়। ওটিটিতে ভালো কাজ হচ্ছে। ভালো কাজ হওয়ার কারণেই কিন্ত দর্শকের আগ্রহ বাড়ছে। আমি কখনও প্লাটফর্ম দেখে কাজ করিনা, কাজটা দেখি শুধু। কাজটাই কিন্ত ইম্পর্টেন্ট।

তিনি আরো বলেন, ‘মহানগর’ কাজটি যে পরিমাণ সাড়া ফেলেছে, এতে করে কিন্ত ইন্ডাস্ট্রিরই উপকার হচ্ছে। ওটিটিতে দর্শকদের আগ্রহ বাড়ছে, লগ্নিকারকরা আরো বেশি লগ্নি করবে, কাজ বাড়বে।

এদিকে আসছে ঈদেও বেশ কিছু নাটকে দেখা যাবে জাকিয়া বারী মমকে। এদিকে শেষ করেছেন ‘মায়ের ডাক’ নামে একটি নাটকের শুটিং। এটি পরিচালনা করেছেন মাবরুর রশীদ বান্নাহ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31