IMG-LOGO

শুক্রবার, ২০ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> বিনোদন >> মধুবালা থেকে পাকিস্তানের আসমা, দিলীপ কুমারের যত প্রেমিকা

মধুবালা থেকে পাকিস্তানের আসমা, দিলীপ কুমারের যত প্রেমিকা

ধূমকেতু নিউজ ডেস্ক : বলিউডের বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার আর নেই। আজ ৭ জুলাই ৯৮ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে বলিউডে।

দীর্ঘ ক্যারিয়ারে ৬৩টি সিনেমায় অভিনয় করেছেন দিলীপ কুমার৷ তারমধ্যে প্রায় সবই রোমান্টিক গল্পে। যার ভিড়ে ‘মুঘল ই আজম’র সেলিম কিংবা ‘দেবদাস’র বিরহে কাতর প্রেমিক চরিত্রে তিনি কিংবদন্তি হয়ে থাকবেন।

ব্যক্তি জীবনেও ভিষণ রোমান্টিক ছিলেন দিলীপ কুমার। প্রেমে পড়েছেন একাধিকবার৷ তার প্রেম ও প্রেমিকাদের নিয়ে নানা গল্প উঠে এসেছে নানা সময়ের আলোচনায়।

ভারতীয় বেশ কিছু সংবাদপত্রের খবর অনুযায়ী, অভিনয়ের প্রথম দিকে দিলীপ কুমার নাকি কামিনী কুশলের সঙ্গে সম্পর্কে জড়ান। ‘শহিদ’ সিনেমার সেটে অভিনেত্রী কামিনী কুশলের সঙ্গে সম্পর্কে জড়ান দিলীপ কুমার। কিন্তু, কামিনীর দাদা মেনে নিতে পারেননি ওই সম্পর্ক। কামিনী যাতে দিলীপ কুমারের সঙ্গে কোনোরকম সম্পর্ক বজায় না রাখেন, সেই চেষ্টাই শুরু করেন তিনি। আচমকাই কামিনীর দিদির মৃত্যু হওয়ায়, জামাইবাবুকে বিয়ে করেন ওই অভিনেত্রী। ফলে, মন ভেঙে যায় দিলীপ কুমারের।

এরপর ভাঙা মন জোড়া দিতে মধুবালার কাছাকাছি আসেন দিলীপ কুমার। কিন্তু দুজনের ইগো আর মধুবালার বাবার কূটচালের কাছে হেরে যায় সেই সম্পর্ক।

মধুবালার সঙ্গে বিচ্ছেদের পর বেশ কিছুদিন নিজেকে সম্পর্কের বেড়াজাল থেকে দূরে সরিয়ে রাখেন দিলীপ কুমার। এরপর সায়রা বানুর সঙ্গে পরিচয় হয় তার। দিলীপ কুমারের উপর অমোঘ আকর্ষণ ছিল সায়রা বানুরও। আর সেই কারণেই দিলীপ কুমারের অর্ধেক বয়স হওয়া সত্ত্বেও সায়রা বানু তার গলায় মালা পরান।

সায়রা বানুকে বিয়ের পর ফের আসমা নামে এক পাকিস্তানি মহিলার সঙ্গে নতুন করে সম্পর্কে জড়ান দিলীপ কুমার। ওই সময় সায়রা বানুর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর আসমার সঙ্গে ঘরও বাঁধেন দিলীপ।

কিন্তু, বিয়ের দু’বছরের মধ্যেই আসমার সঙ্গে দিলীপ কুমারের দুরত্ব বাড়তে শুরু করে। আসমা তাঁকে ‘ঠকাচ্ছেন’, সেই অভিযোগেই দূরে সরে যান দিলীপ। আসমার সঙ্গে ঘর ভাঙার পর ফের সায়রা বানুকে বিয়ে করেন দিলীপ কুমার।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31