IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> টপ নিউজ >> বিনোদন >> ‘আমার স্বামী নির্দোষ, তাকে ফাঁসানো হচ্ছে’

‘আমার স্বামী নির্দোষ, তাকে ফাঁসানো হচ্ছে’

ধূমকেতু নিউজ ডেস্ক : বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি তার স্বামী রাজ কুন্দ্রা পর্ন ভিডিও তৈরির সঙ্গে যুক্ত নন বলে দাবি করেছেন। পুলিশের কাছে তিনি বলেছেন, আমার স্বামী নির্দোষ, ষড়যন্ত্র করে তাকে ফাঁসানো হচ্ছে।

শুক্রবার রাজ কুন্দ্রার পর্ন ছবি তৈরির অভিযোগ নিয়ে মুম্বাই পুলিশের জিজ্ঞাসাবাদে শিল্পা শেঠি এ কথা বলেন।নিজ বাড়িতেই এদিন পুলিশের নানা প্রশ্নের জবাব দেন তিনি।

পুলিশকে শিল্পা জানান, হট শটস ভিডিও অ্যাপের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। ওই অ্যাপে কি কনটেন্ট রয়েছে সে ব্যাপারেও কিছু জানেন না তিনি।

এরআগে গত সোমবার, পর্ণো ভিডিও তৈরি ও ছড়িয়ে দেওয়ার অভিযোগে রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। সংবাদ সংস্থা এনএনআইকে শিল্পার এক ঘনিষ্ঠসূত্র জানিয়েছে, মুম্বাই পুলিশকে অভিনেত্রী সাফ জানিয়েছেন তার স্বামী নির্দোষ। শিল্পা আরও দাবি করেন, তার স্বামী পর্ণোগ্রাফি তৈরি করেন না। পাল্টা রাজের বিজনেস পার্টনার ও আত্মীয় প্রদীপ বকশির কোর্টে বল ঠেলে দেন অভিনেত্রী।

শিল্পা বলেন, লন্ডনে অবস্থানকারী প্রদীব একজন দাগী অভিযুক্ত। ওই অ্যাপের যাবতীয় কর্মকাণ্ড সেই দেখভাল করে।

এদিকে, রাজ-শিল্পার ব্যাংক হিসাব খতিয়ে দেখছে পুলিশ। রাজের অপর কোম্পানি জেএল স্ট্রিমও এখন পুলিশের নজরদাড়িতে।

ভারতীয় গণমাধ্যমের খবর, পাঁচ মাস আগে একটি ওয়েবসাইটের জন্য প্রমোশন্যাল ভিডিও শুট করেন শিল্পা। ওই ওয়েবসাইটেও অ্যাডাল্ট কনটেন্ট তুলে ধরা হয় এবং এখনও তা চালু রয়েছে।

অন্যদিকে, রাজ কুন্দ্রাকে পুলিশি হেফাজতে রাখার মেয়াদ ২৭ জুলাই পর্যন্ত বাড়িয়ে দিয়েছেন মুম্বাইয়ের আদালত। তবে গ্রেপ্তারি চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন রাজ কুন্দ্রা। তার আইনজীবী বলছেন, যেসব ভিডিওর জেরে রাজকে গ্রেপ্তার করা হয়েছে, সেগুলো পর্ণো নয় এবং ব্রিটিশ একটি কোম্পানির জন্য তিনি সেগুলো বানিয়েছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31