IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> টপ নিউজ >> বিনোদন >> পরীমনি দ্বিতীয় স্বামীকে কিছু না বলার অনুরোধ করেছিলেন

পরীমনি দ্বিতীয় স্বামীকে কিছু না বলার অনুরোধ করেছিলেন

ধূমকেতু নিউজ ডেস্ক : বিপুল পরিমাণ মাদকসহ নিজ বাসা থেকে বুধবার গ্রেফতার হয়েছেন ঢালিউডের গ্ল্যামারগার্ল বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়িকা শামসুন্নাহার স্মৃতি। এর পর মুখ খুলেছেন তার দ্বিতীয় স্বামী যশোরের কেশবপুরের ফেরদৌস কবীর সৌরভ। এর পর পরীমনি বিয়ে করলেও সৌরভের সঙ্গে বিচ্ছেদ হয়নি এখনো।

বুধবার রাতে সৌরভ জানান, তার কাছে কয়েকদিন আগে ফোন দিয়েছিলেন পরীমনি। ফোনে পরীমনি বলেন ‘তিনি যেন কারও কাছে কিছু না বলেন।’ তখন ঢাকা বোট ক্লাবে গিয়ে ঝামেলায় পড়েছিলেন পরীমনি।

পরীমনির সঙ্গে যোগাযোগ আছে কি না জানতে চাইলে তিনি বলেন, বিশেষ প্রয়োজনে ওর (পরীমনি) যদি দরকার হয় তাহলে ফোন দেয়।

সৌরভের বাড়ি যশোরের কেশবপুর পৌরশহরের অফিস পাড়ায়। এক আবেগঘন সাক্ষাৎকারে তিনি পরীমনির সঙ্গে তার বিয়ে সংসার এবং বিচ্ছেদের কথা জানান। তার ভাষায় ‘বেপরোয়া জীবন বেছে নেয়ার কারণে তারা ২০১৪ সাল থেকে পৃথক বসবাস করে আসছেন।’ এখনও তাদের আনুষ্ঠানিক আইনগত তালাক হয়নি।

পরীমনি ১৯৯২ সালের ২৪ অক্টোবর খুলনা বিভাগের সাতক্ষীরায় শামসুন্নাহার স্মৃতি হিসাবে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় মা সালমা সুলতানাকে ও বাবাকে হারানোর পর পরীমনি বড় হয়েছেন পিরোজপুরে নানা শামসুল হক গাজীর কাছে। সেখান থেকেই তিনি তার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শেষ করেন। সাতক্ষীরা সরকারি কলেজে বাংলা বিভাগে ব্যাচেলর অফ আর্টস (বিএ) (সম্মান) এ পড়াকালীন ২০১১ সালে ঢাকায় চলে আসেন এবং বুলবুল ললিতকলা একাডেমি (বাফা)য় নাচ শেখেন।

এদিকে সৌরভের দাদা বাড়ি ঝালকাঠি জেলার কাঁঠালিয়া থানার মরিচবুনিয়া গ্রামে। ২০১১ সালে এসএসসি পরীক্ষার পর দাদাবাড়ি গিয়ে পরিচয় হয় তখনকার শামসুর নাহার স্মৃতির সঙ্গে পরিচয় হয়। তখন নানা বাড়ি থাকতেন আজকের পরীমনি। এরপর ২০১২ সালের ২৮ এপ্রিল তারা কেশবপুর কাজী অফিসে বিয়ে করেন।

বুধবার বিপুল পরিমাণ বিদেশি মদ ও মাদকসহ চিত্রনায়িকা পরীমনিকে আটক করে র‌্যাব। এরপর বৃহস্পতিবার তাকে গ্রেফতার দেখানো হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় আদালত ইতোমধ্যে তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31