IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> বিয়ে না হয়ে হলো জানাজা

বিয়ে না হয়ে হলো জানাজা

ধূমকেতু নিউজ ডেস্ক : বগুড়ার শিবগঞ্জে বিয়ের আগের রাতে আল আমিন (২৭) নামে মাস্টার্স পড়ুয়া ছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার দেউলী ইউনিয়নের রহবল দক্ষিণপাড়ার বাড়ি থেকে তার বরযাত্রার কথা থাকলেও সকালে শয়নঘরে তার নিথর দেহ পাওয়া যায়। পরে বিয়ের প্যান্ডেলে জানাজা শেষে দুপুরে তার লাশ দাফন করা হয়।

স্থানীয়রা জানান, আল আমিন বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের রহবল দক্ষিণপাড়া গ্রামের আলম আকন্দের ছেলে। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজে মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি সংসারের কাজ করতেন। আল আমিনের সঙ্গে একই উপজেলার রায়নগর ইউনিয়নের টেপাগাড়ী গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আশরাফ আলীর মেয়ে আরেফা আকতারের (১৮) বিয়ে ঠিক হয়।

আত্মীয়স্বজন এসে বাড়ি ভরে যায়। বুধবার পরিবারের সদস্যরা দুজনের গায়েহলুদের আয়োজন করেন। বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে বরযাত্রার কথা ছিল। সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। দরজা খুলে বিছানায় আল আমিনের নিথর দেহ দেখতে পাওয়া যায়।

তার মৃত্যুতে দুটি পরিবারে শোকের ছায়া নেমে আসে। বরযাত্রার সময় বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিয়ের প্যান্ডেলের কাছে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক গোরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে।

পরিবারের উদ্ধৃতি দিয়ে দেউলী ইউনিয়নের চেয়ারম্যান আবদুল হাই প্রধান জানান, আল আমিন উচ্চ রক্তচাপে ভুগছিলেন। স্বজনদের ধারণা, তিনি ঘুমের মধ্যে স্ট্রোকে মারা গেছেন।

বাবা আলম আকন্দ জানান, ছেলের মৃত্যুর ব্যাপারে তাদের কোনো সন্দেহ বা অভিযোগ নেই।

শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম জানান, সাংবাদিকদের কাছে এমন ঘটনা শুনলেও পরিবারের কেউ থানায় অবহিত করেননি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31