IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধার
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> হাসপাতালের জরুরি বিভাগে সাংবাদিককে কোপালেন ছাত্রলীগ নেতা

হাসপাতালের জরুরি বিভাগে সাংবাদিককে কোপালেন ছাত্রলীগ নেতা

ধূমকেতু নিউজ ডেস্ক : তুচ্ছ ঘটনা কেন্দ্র করে চুয়াডাঙ্গায় সাংবাদিক সোহেল রানা ডালিমকে উপর্যুপরি ক্ষুরের আঘাতে রক্তাক্ত জখম করেছেন ছাত্রলীগ নেতাকর্মীরা। এর পর সাংবাদিক সোহেলকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসারত অবস্থায় দ্বিতীয় দফায় সেখানে গিয়ে আবারও এলোপাতাড়ি কোপায় হামলাকারীরা।

সোমবার রাতে প্রথমে শহরের ইমার্জেন্সি রোডে ও দ্বিতীয় দফায় সদর হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক স্কুল ও ছাত্রবিষয়ক সম্পাদক রাজু আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ।

আহত সাংবাদিক সোহেল রানা ডালিম ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি এবং স্থানীয় দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার নিজস্ব প্রতিবেদক। তিনি চুয়াডাঙ্গা পৌর এলাকার সিঅ্যান্ডবিপাড়ার আবদুল করিমের ছেলে। তার শরীরে দুই শতাধিক সেলাই দেওয়া হয়েছে।

অভিযোগ থেকে জানা যায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে পত্রিকা অফিসের উদ্দেশে মোটরসাইকেলে রওনা দেন সোহেল রানা ডালিম। তিনি শহরের ইমার্জেন্সি রোডস্থ আবদুল্লাহ সিটি কমপ্লেক্সের সামনে পৌঁছলে তার মোটরসাইকেলের সঙ্গে আরেকটি মোটরসাইকেলের ধাক্কা লাগে।

ওই মোটরসাইকেলে ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক স্কুল ও ছাত্রবিষয়ক সম্পাদক রাজু আহমেদ ও তার দুই কর্মী। তর্কবিতর্কের একপর্যায়ে সাংবাদিক ডালিমকে ক্ষুর দিয়ে উপর্যুপরি আঘাতে রক্তাক্ত জখম করা হয়। ডালিমকে রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছিল। এ সময় দ্বিতীয় দফায় আবার বর্বরোচিত হামলা চালানো হয় সাংবাদিক ডালিমের ওপর।

এ সময় আবারও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় তাকে।

হাসপাতালের জরুরি বিভাগের ডা. শাকিল আর সালান বলেন, সাংবাদিক ডালিমের পিঠ, হাত, পেট ও বুকসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো ছুরি জাতীয় কোনো অস্ত্রের আঘাতে গুরুতর জখমের চিহ্ন পাওয়া গেছে। সব আঘাতকেই মেডিকেলের ভাষায় সিভিআর ইনজুরি বলে। তার শরীরে দুই শতাধিক সেলাই দেওয়া হয়েছে।

তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে তাকে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে অবজারভেশনে রাখা হয়েছে। অবস্থার অবনতি হলে যে কোনো সময় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হতে পারে।

এ ঘটনায় রাতেই জেলা ছাত্রলীগের সাবেক স্কুল ও ছাত্রবিষয়ক সম্পাদক অভিযুক্ত রাজু আহমেদকে পুলিশ গ্রেফতার করেছে।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলম জানান, এ ঘটনার পরপরই এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজু আহমেদ নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31