IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
আইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিতদেশের আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েনপোরশার ঐতিহ্য মাটির তৈরি তিনতলা বাড়িনিয়ামতপুরে অসময়ের বৃষ্টি কৃষকের কান্না হয়ে ঝরছেসকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২
Home >> টপ নিউজ >> রাজনীতি >> সারাদেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে ছাত্রলীগের কালো পতাকা মিছিল

সারাদেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে ছাত্রলীগের কালো পতাকা মিছিল

ধূমকেতু নিউজ ডেস্ক : ২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি-জামায়াত জোট সরকারের প্রত্যক্ষ মদদে সারা দেশে একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে কালো পতাকা মিছিল ও এক মিনিট নীরবতা কর্মসূচি করেছে বাংলাদেশ ছাত্রলীগ। বুধবার (১৮ আগস্ট) সকালে ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে এই মিছিল বের করেন সংগঠনের হাজার দুয়েক নেতাকর্মী।

মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে শেষ হয়। এ সময় একটি সংক্ষিপ্ত সমাবেশ করে ছাত্রলীগ নেতাকর্মীরা।

ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় বলেন, ২০০১ সালে জোট সরকার ক্ষমতায় আসার পর দেশের অভ্যন্তরে বিরোধী রাজনৈতিক দল তথা অসাম্প্রদায়িক দল গোষ্ঠী ও ব্যক্তির ওপর বড় ধরনের নির্যাতন, শারীরিকভাবে উৎখাত এবং এলাকা ও দেশ থেকে বিতাড়নের যে অভিযান চলছিল সেটির মূল লক্ষ্য ছিল দেশকে সাম্প্রদায়িক জঙ্গিবাদী ও তালেবানি রাষ্ট্রে পরিণত করা। ক্ষমতায় আসার পর জামায়াতে ইসলামীর সমর্থনে জেএমবি দেশের সর্বত্র তাদের শক্তির মহড়া একের পর এক প্রদান করে। এর চূড়ান্ত মহড়া হয়েছিল ২০০৪ সালের ২১ আগস্ট এবং ২০০৫ সালের ১৭ আগস্ট।

তিনি বলেন, আগস্ট মাসটি তাদের পছন্দ ও আদর্শেরও বটে! এই মাসের ১৪ তারিখ পাকিস্তান দিবস, ৭৫-এর ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্রের মৌলিক পরিবর্তন ঘটিয়ে ৪৭-এর দ্বিজাতিতত্ত্বের ভাবাদর্শের রাষ্ট্র ব্যবস্থায় ফিরে যাওয়ার সুযোগ ঘটেছিল। সে কারণেই ২১ আগস্ট এবং ১৭ আগস্ট সংঘটিত করার পেছনের নেপথ্য শক্তি জেএমবিকে সরাসরি ব্যবহার করে বিএনপি-জামায়াত। এই জঘন্য অপরাধের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এখন সময়ের দাবি।

সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য বলেন, ২০০৫ সালের ১৭ আগস্টে একযোগে ৬৩ জেলায় তৎকালীন বিএনপি-জামায়াত সরকারের পৃষ্ঠপোষকতায় ৪৩৪টি স্থানে সিরিজ বোমা হামলার মাধ্যমে বাংলাদেশকে একটি তালেবানী রাষ্ট্র বানানোর পরিকল্পনা করেছিল। বাংলাদেশ ছাত্রলীগ সেই সিরিজ বোমা হামলার তীব্র নিন্দা ও বোমা হামলার পরিকল্পনাকারীদের ফাঁসির রায় কার্যকরের দাবি জানান।

তিনি বলেন, বাংলাদেশের মাটিতে জঙ্গিদের কোনো ঠাঁই নেই। সমস্ত জঙ্গিকে খুঁজে বের করে এ দেশের মাটি থেকে শিকড়সহ উপড়ে ফেলতে হবে। এ সময় তিনি জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা পরিহার করে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।

লেখক ভট্টাচার্য বলেন, ২০০৫ সালে ১৭ আগস্ট তৎকালীন বিএনপি জামায়াত জোট সরকারে প্রত্যক্ষ মদদে সারা দেশে জঙ্গিবাদী গোষ্ঠীর সিরিজ বোমা হামলা হয়েছিল। তারা এই দেশকে জঙ্গি রাষ্ট্রতে পরিণত করতে চেয়েছিল।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়, হল ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31