IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মাটিকাটা স্কুলের প্রধান শিক্ষকের নিয়োগ বাতিলে মামলা

মাটিকাটা স্কুলের প্রধান শিক্ষকের নিয়োগ বাতিলে মামলা

ধূমকেতু নিউজ ডেস্ক : রাজশাহীর গোদাগাড়ীর মাটিকাটা উচ্চ বিদ্যালয়ের সাময়িক বরখাস্ত হওয়া প্রধান শিক্ষক মোসা. ইসমত আরার নিয়োগ বাতিলের দাবিতে আদালতে একটি মামলা করা হয়েছে। গত ১৮ আগস্ট রাজশাহীর সিনিয়র সহকারী জজ (গোদাগাড়ী) আদালতে মামলাটি করেন স্কুল ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. আরমান আলী।

মামলায় বিবাদী করা হয়েছে স্কুল ব্যবস্থাপনা কমিটি ও নিয়োগ কমিটির সভাপতি মো. নাসির উদ্দিন এবং বরখাস্ত প্রধান শিক্ষক মোসা. ইসমত আরাকে। বিচারক পরবর্তী ১০ দিনের মধ্যে অর্থাৎ ২৮ আগস্টের মধ্যে জবাব দাখিলের নোটিশ জারি করেছেন।

মামলার বাদী অভিযোগে বলেছেন, শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল নিয়োগ নীতিমালা অনুযায়ী কোনো উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগে ১২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা ও বিএড সনদ থাকার আবশ্যকতার কথা বলা হয়েছে। কিন্তু বরখাস্তকৃত প্রধান শিক্ষক মোসা. ইসমত আরাকে স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও নিয়োগ কমিটির সদস্যরা প্রয়োজনীয় যোগ্যতা না থাকা সত্ত্বেও ২০১৯ সালের ৪ ফেব্রুয়ারি প্রধান শিক্ষক পদে নিয়োগ প্রদান করেন; যা সম্পূর্ণভাবে অবৈধ ও বেআইনি এবং বাদীর অভিযোগ মতে তা বাতিলযোগ্য।

বাদী তার অভিযোগে আরও বলেছেন, মোসা. ইসমত আরা প্রধান শিক্ষক পদে নিয়োগের সময় নিয়োগ বোর্ডের কাছে তার যেসব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদসমূহ উপস্থিত করেছেন সেগুলোর মধ্যে বেশ কয়েকটি জাল সনদ রয়েছে। ২০০৩ সালে মোসা. ইসমত আরার কোনো শিক্ষকতার অভিজ্ঞতা ছিল না। তারপরও গোদাগাড়ীর উত্তরা বালিকা বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক পদে প্রভাব খাটিয়ে নিয়োগ নেন। ওই সময় তিনি তার বিএড সনদ দেখাননি। এখানেও কাম্য যোগ্যতা ও অভিজ্ঞতা ছাড়াই প্রভাব খাটিয়ে নিয়োগ লাভ করেন বলে অভিযোগ রয়েছে।

তবে নিয়োগ জটিলতার কারণে সহকারী প্রধান শিক্ষক পদে তার এমপিও হয়নি। ফলে তাকে কম্পিউটার বিষয়ের সহকারী শিক্ষক হিসেবে বেতন-ভাতা মঞ্জুর করা হয়; যা ছিল পুরোপুরি বেআইনি।

অভিযোগে আরও বলা হয়, এক পদে নিয়োগ পেয়ে আরেক পদের বেতন-ভাতা মঞ্জুর করারও কোনো সুযোগ নেই সরকারি নীতিমালায়। মোসা. ইসমত আরা মাটিকাটা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে নিয়োগের সময় সুপ্রিম কোর্টের আদেশে বাতিল হওয়া দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে সংগৃহীত একটি বিএড সনদ প্রদান করেন। তবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর তার বেতন-ভাতা ছাড় করেনি।

স্কুল কমিটির সদস্যরা অভিযোগ করেন মাউশির মহাপরিচালকের কাছে। তারই পরিপ্রেক্ষিতে জেলা শিক্ষা অফিসার বিষয়টি তদন্ত করে গত ১১ আগস্ট প্রতিবেদন দেন। প্রতিবেদনে সংশ্লিষ্ট কর্মকর্তা উল্লেখ করেন, মোসা. ইসমত আরার নিয়োগ বৈধ নয়। তার বিএড সঠিক নয় বলে বলা হয়।

এ বিষয়ে স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি নাসির উদ্দিন বলেন, মোসা. ইসমত আরাকে নিয়োগের সময় তিনি বলেছিলেন সব সঠিক কাগজপত্র জমা দেবেন। তবে সেগুলো জমা দেননি। ইসমত আরা তার স্বাক্ষর জাল করে এমপিও নেওয়ার আবেদন করেন। এসব তিনি আদালতে হলফনামা দিয়ে বলেছেন।

রাজশাহী জেলা শিক্ষা অফিসার মোহা. নাসির উদ্দিন বলেন, মোসা. ইসমত আরার নিয়োগ বৈধ ছিল না বলেই প্রতিবেদনে বিস্তারিত উল্লেখ করেছি। তার বিএড সনদও সঠিক নয় বলে মনে হয়েছে। তাছাড়া মোসা. ইসমত আরার সনদগুলো সঠিক কিনা তা যাচাই করে দেখা হয়নি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31