IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিরল বৃক্ষ সংগ্রহ ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান, রাবির সম্মাননা পেলেন পলাশ‘সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার কর্মপরিকল্পনা বাস্তবায়ন শুরু’ভারতের দুই রাজ্যে ভাঙা হলো ৩০০ বছরের দরগাহমের্টজের পদত্যাগ দাবি জার্মান বিক্ষোভকারীদেরফিলিস্তিনি শরণার্থী তাঁবুতে ফের ইসরায়েলি হামলাঈশ্বরদীতে আন্তর্জাতিক সাহিত্য উৎসবে সিরাজগঞ্জের সাহিত্য সংগঠনের অংশ গ্রহণতানোরে দুই দিনের টানা ভারী বর্ষনে আমন ধানের সর্বনাশ, হতাশ কৃষক৫ বছরে ২ কোটি মানুষকে বিনামূল্যে চক্ষুসেবা, ১ কোটি মানুষকে চশমা দেয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীসিংড়ায় প্রাকৃতিক দুর্যোগে আমন ধান নিয়ে বিপাকে কৃষকজাতীয় বিশ্ববিদ্যালয় আন্ত:কলেজ ক্রীড়াপ্রতিযোগিতা-২০২৬ উদ্বোধনঅসময়ের বৃষ্টিতে আমন ধানের ক্ষয়ক্ষতি দিশেহারা রায়গঞ্জের কৃষকেরাগোদাগাড়ীতে দুইটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারীসহ ২ জন গ্রেফতারআইডিইবির উন্নয়নে জায়গা ও আর্থিক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রী মিনুররাজশাহীতে জ্বালানির জন-মালিকানা ও ন্যায্য জ্বালানি রূপান্তর” শীর্ষক স্থানীয় নীতি সংলাপরাণীনগরে সশস্ত্র বাহিনী দিবস পালিত
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> বদলগাছীতে নদীতে সাঁতার কাটতে গিয়ে তলিয়ে গেল এইচএসসি শিক্ষার্থী

বদলগাছীতে নদীতে সাঁতার কাটতে গিয়ে তলিয়ে গেল এইচএসসি শিক্ষার্থী

ধূমকেতু প্রতিবেদক, বদলগাছী : নওগাঁর বদলগাছীর ছোট যমুনা নদীর চরে ৬/৭ জন বন্ধু মিলে ফুটবল খেলে। ফুটবল খেলা শেষে মারুফ আর শাহি নদীতে সাঁতার কাটতে গিয়ে পানির স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়েছে আবু শাহাদত শাহি (১৮) নামীয় এক এইচএসসি ১ম বর্ষের ছাত্র। আবু শাহাদত শাহি সরদার উপজেলার সরদার পাড়ার একরামুল হক (বাবুল) সরদারের ছেলে।

শনিবার (২৮ আগষ্ট) দুপুর ১ টায় বদলগাছী সদরে নতুন হাট লাগানোর উদ্যোশে ভরাট করা নদীর পশ্চিম-উত্তর স্থানের চরে মারুফ, রাতুল, সৈকত, বাপ্পা, রাহিমসহ ৬/৭ জন বন্ধু মিলে ফুটবল খেলছিলো। ফুটবল খেলা শেষে যমুনা নদীর পূর্ব পাড়ে যাওয়ার জন্য সাঁতার কাটতে নদীর পানিতে নামে মারুফ আর শাহি। সাঁতার কেটে পূর্ব পাড়ে যেতে নদীর মাঝখানে গিয়ে আর সাঁতার কাটতে পারছিলেন না আবু শাহাদত শাহি। এ অবস্থা দেখে তার সব বন্ধুরা নদীর পশ্চিম পাড় থেকে তড়িঘরি করে সাঁতার কেটে নদীর মাঝখানে এসে শাহিকে নদীর পূর্ব পাড়ে অবস্থিত বাঁশ ঝাড়ের ঝুলন্ত বাঁশ ধরে উঠে আসতে বললে সে বাঁশ ধরতে পারেনি। রক্ষা করার চেষ্টাকালে আবু শাহাদত শাহি নদীতে তলিয়ে যায় বলে জানান তার বন্ধুরা।

তার বন্ধুরা আরও বলেন, শাহি বাঁশ ধরতে না পেরে নদীর পানির স্রোতে পূর্ব দিকে তলিয়ে যায়।

আবু শাহাদত শাহি ঢাকার মুনশী আব্দুর রউফ কলেজের এইচ এস সি বিজ্ঞান বিভাগের ১ম বর্ষের ছাত্র।

বিকেল ৩টার দিকে নওগাঁর পত্নীতলা উপজেলা থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনা স্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ চালাছেন বলে দল প্রধান কবির হোসেন বলেন।

দল প্রধান আরো বলেন, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করার জন্য এক দল ডুবরি খবর দেওয়া হয়েছে তারা পথে রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন বদলগাছী থানার এসআই আব্দুল আজিজ। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলছিলো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31