IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ধামইরহাটে মুক্তিযুদ্ধে গণহত্যার শিকার ৫ জনের গণকবরের স্বীকৃতি ও স্মৃতিস্তম্ভ দাবী

ধামইরহাটে মুক্তিযুদ্ধে গণহত্যার শিকার ৫ জনের গণকবরের স্বীকৃতি ও স্মৃতিস্তম্ভ দাবী

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে ১৯৭১ সালে ২৮ এপ্রিল বুধবার মুক্তিযুদ্ধ শুরু হবার প্রাক্তালে পিড়লডাঙ্গা গ্রামে বসবাসকারী বাঙালি মুক্তিফৌজ ৫ জনকে গণহত্যা করে নেউটা গ্রামের গোপায়ডাঙ্গাতে গনকবর দেয়া হয়েছিল। তারই স্বীকৃতি ও স্মৃতিস্তম্ভ দাবী করেছে এলাকাবাসী ও প্রয়াত ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা।

ধামইরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি প্রাক্তন অধ্যক্ষ শহিদুল ইসলামের উদ্যোগে স্থানীয় এলাকাবাসী, গণহত্যার শিকারদের পরিবারের সদস্যদের সহযোগিতায় ৩ সেপ্টেম্বর বিকেল ৪ টায় পিড়লডাঙ্গা নয়াপুকুর মোড়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ধামইরহাট মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অফির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গণকবরের স্মীকৃতি ও স্মৃতিস্তম্ভ দাবীকারীদের অন্যতম বরেন্দ্র জনপদের ইতিহাসবিদ শহিদুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা রইচ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, চকময়রাম মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, প্রধান শিক্ষক এস এম মাহবুব উর রহমান, সাইফুল ইসলাম, মানবাধিকার কমিশনের নির্বাহী সভাপতি এডভোকেট আশরাফুদ্দৌলা নয়ন, শহীদ পরিবারের সন্তান এম এ মালেক, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মাসুদুর রহমান, রফিকুল আতিক কনক, ইউপি সদস্য জাকারিয়া হোসেন, মিজানুর রহমান, রেহেনা পারভীন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু মুছা স্বপন প্রমুখ।

আলোচনা সভায় ৭১ এর মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ নিমানের জন্য বীর মুক্তিযোদ্ধা অফির উদ্দিনকে আহ্বায়ক কমিটির প্রধান, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামানকে সদস্য সচিব ও মুক্তিযুদ্ধে শহীদ মছির উদ্দিন সরদারের ছেলে সাংবাদিক এম এ মালেককে সহ সদস্য সচিব করে ১০ সদস্যের আহ্বায়ক কমিটি ও ১৯ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।

বক্তাগণ ১৯৭১ সালে এপ্রিল মাসের ২৮ তারিখে বুধবার দিনে সাংবাদিক পিতা মছির উদ্দিন সরদারসহ ৫ জনকে মেরে ফেলে পাকিস্তারের পাঞ্জাবিরা, স্থানীয়ভাবে তাদের নেউটা গোপায়ডাঙ্গা গ্রামে গণকবর দেয়া হয়। মুক্তিযুদ্ধে আত্মহুতি দানকারীদের মৃত্যু পরবর্তী প্রকৃত সম্মাননা ও তাদের স্মরণে স্মৃতি স্তম্ভের দাবী জানান।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31