IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> ওজন কমাতে আদা-পানি

ওজন কমাতে আদা-পানি

ধূমকেতু নিউজ ডেস্ক : আপনি যদি নিয়মিত আদা-পানি পান করেন তাহলে আপনার শরীরের নানা সমস্যা দূর হয়ে যাবে। এছাড়া এটি আপনাকে ওজন কমাতে বেশ সাহায্য করবে এবং দূর করবে বমি বমি ভাব, নিয়ন্ত্রণে রাখবে রক্তে শর্করার মাত্রা। আদা-পানির রয়েছে নানা স্বাস্থ্য উপকারিতা। চলুন জেনে নেই আদা পানির উপকারিতা সম্পর্কে-

ওজন কমাতে সহায়তা করে: ওজন নিয়ে অনেকেই চিন্তিত। যারা ওজন কমানোর চেষ্টা করছেন তাদের জন্য গ্রিন টি কিংবা ব্ল্যাক কফির বদলে বেশি কার্যকরী হতে পারে আদা-পানি। একটি পাত্রে ঠান্ডা পানি নিয়ে তাতে কাটা আদা, পুদিনা পাতা, সামান্য লেবুর রস ও মধু মিশিয়ে নিন। এটি খেতে ভালো লাগবে, সেইসঙ্গে শরীরে পর্যাপ্ত পানির জোগানও দেবে। এছাড়া এটি বারবার ক্ষুধা লাগার প্রবণতা কমিয়ে দেবে। যার ফলে ওজনও কমবে দ্রুত।

পিরিয়ডের ব্যথা কমাতে সাহায্য করে: এই সমস্যা প্রায় সব নারীর ক্ষেত্রেই দেখা যায়। এক্ষেত্রে ব্যবহার করতে পারেন আদা-পানি। উপকারী ভেষজ আদায় রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা শরীরে প্রদাহের মাত্রা কমিয়ে দেয়। যার ফলে পিরিয়ডের সময় যখন জরায়ু ফুলে যায়, তখন আদা-পানি সেই ফোলা ভাব কাটাতে সাহায্য করে। ফলস্বরূপ পেটের ক্র্যাম্প কিংবা ব্যথাও অনেকটা কমে যায়।

রক্তে শর্করার মাত্রা কমাতে সাহায্য করে: ডায়াবেটিস বর্তমান সময়ে একটি আতঙ্কের নাম। যারা টাইপ ২ ডায়াবেটিসে ভুগছেন তাদের জন্য উপকারী একটি পানীয় হতে পারে আদা-পানি। প্রতিদিন এক গ্লাস পানিতে দুই চামচ শুকনো আদার গুঁড়া গুলে খেতে পারেন। এতে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে।

পেশির টান কমাতে সাহায্য করে: শরীরের বিভিন্ন জয়েন্টে ব্যথা অনুভব করেন অনেকেই। নিয়মিত জিমে গিয়ে অনেকের মাসল পেইন হচ্ছে, অনেকের আবার বাড়িতে বসে থাকার কারণে হচ্ছে জয়েন্ট পেইন। কেউ হয়তো শুতে কিংবা বসতে গিয়ে পেয়েছেন চোট। যার কারণে ফুলে উঠেছে হাত-পা। এরকম হলে এক টুকরো আদা ফুটিয়ে সেই পানি ছেঁকে নিয়ে পান করুন। এতে বেশ আরাম পাবেন দ্রুত।

বমি দূর করবে: অনেকেরই সকালে ঘুম থেকে ওঠার পর গা গোলানোর সমস্যা হতে পারে। বিশেষ করে গর্ভবতী মায়েদের মর্নিং সিকনেসের সমস্যা থাকে। কারও আবার গাড়িতে চড়লেই গা গোলাতে থাকে। বমি হতে পারে বা বমি বমি ভাব। এসব দূর করার জন্য আদা-পানিই যথেষ্ট। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এক গ্লাস আদা মিশ্রিত পানি খেয়ে নিন। এতে গা গোলানো এবং বমি বমি ভাব থেকে মুক্তি পাবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31