IMG-LOGO

শুক্রবার, ২৮ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় সার ও কীটনাশক ব্যবসায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ডদেশ ও জাতির কল্যাণে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে : এমপি মোশারফ হোসেনবাগমারায় সংরক্ষিত নারী এমপির ডিও লেটার প্রত্যাখ্যান করে এলাকাবাসীর সংবাদ সম্মেলনতানোরে আনসার কমান্ডারের উদ্যোগে গাছের চারা বিতরণসিংড়ায় ৬৯টি চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংসমান্দায় যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগে মামলাশিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের প্রয়াত দিবসরাণীনগরে গণধর্ষণের শিকার হয়ে ৬বছরের শিশু হাসপাতালে ভর্তি , ২কিশোর আটকরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৬চাঁপাইনবাবগঞ্জের রামদাসপুর সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক ৬ জনকে পুশ-ইনের চেষ্টানিয়ামতপুরে অগ্নিকাণ্ডে তুলার গোডাউন ভস্মীভূতগাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুনপাহাড়ি ঢলে বিপর্যস্ত নেপাল, নিহত বেড়ে ১৬০বাঘায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় রাসেল গ্ৰেপ্তারফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণা
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> বিকেলের নাস্তায় গরম গার্লিক চিকেন

বিকেলের নাস্তায় গরম গার্লিক চিকেন

ধূমকেতু নিউজ ডেস্ক : চিকেনের যে কোন পদ সবারই কমবেশি পছন্দের। বিশেষ করে গার্লিক চিকেন খেতে কে না পছন্দ করে! আপনি চাইলে মাত্র কয়েকটি উপকরণ দিয়ে ঘরেই তৈরি করে নিতে পারবেন মজাদার এই চিকেনের পদটি। গার্লিক চিকেন ফ্রাইড রাইসের সঙ্গেও খেতে পারবেন।

চলুন জেনে নেই রেসিপিটি সম্পর্কে-

প্রয়োজনীয় উপকরণ

১. মুরগির মাংস হাড় ছাড়া ৫০০ গ্রাম

২. পেঁয়াজ কুচি তিনটি

৩. রসুন বাটা ৩ টেবিল চামচ

৪. ভিনেগার ১ টেবিল চামচ

৫. মরিচের গুঁড়া ২ চা চামচ

৬. কাঁচামরিচ বাটা ২ টেবিল চামচ

৭. তেল পরিমাণ মতো

৮. লবণ স্বাদমতো

পদ্ধতি

প্রথমে মুরগির মাংস ভালো করে ধুয়ে তারপর মাংসে রসুন, কাঁচামরিচ বাটা ও ভিনেগার দিয়ে ভালো করে মাখিয়ে ২০ মিনিটের মতো মেরিনেট করে রাখুন। এবার প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি ভাজুন। পেঁয়াজ হালকা বাদামি হয়ে এলে মেরিনেট করে রাখা মাংস দিয়ে কষতে থাকুন।

এরপর মাংসে মিশিয়ে দিন মরিচের গুঁড়া ও লবণ। ভালো করে নেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিন। এসময় মাংস ঢেকে হালকা আঁচে রান্না করুন। মাংস থেকে তেল ছেড়ে উঠে এলে সামান্য গরম পানি দিয়ে আধা ঘণ্টার মতো রান্না করুন। হয়ে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার গার্লিক চিকেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031