IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ট্রাক-কাভার্ডভ্যান শ্রমিকদের ১০ দফা দাবিতে ৪৮ ঘণ্টা কর্মবিরতি ঘোষণা

ট্রাক-কাভার্ডভ্যান শ্রমিকদের ১০ দফা দাবিতে ৪৮ ঘণ্টা কর্মবিরতি ঘোষণা

ধূমকেতু নিউজ ডেস্ক : ১০ দফা দাবিতে ৪৮ ঘণ্টা কর্মবিরতির ডাক দিয়েছেন বাংলাদেশ ট্রাক, কাভার্ডভ্যান, ট্যাংকলরি, প্রাইমমুভার মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদের নেতারা।

বুধবার বরিশাল অডিটরিয়ামে সংগঠনের বরিশাল বিভাগ ও বৃহত্তর ফরিদপুর জেলা ও আঞ্চলিক কমিটির এক সভা ও মানববন্ধন কর্মসূচিতে আগামী ২৭ ও ২৮ সেপ্টেম্বর ৪৮ ঘণ্টার এই কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলা ট্রাক মালিক সমিতির সাবেক সাধরণ সম্পাদক সাইদ খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী খান।

সভায় বক্তারা বলেন, দেশের সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখা, পণ্য পরিবহন মালিক-শ্রমিকের মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও স্বার্থ রক্ষার্থে সংগঠনের পক্ষ থেকে সরকারের কাছে ১০ দফা দাবি তুলে ধরা হয়েছে। এ যৌক্তিক দাবিগুলো ২৫ সেপ্টেম্বরের মধ্যে বাস্তবায়ন না হলে পণ্য পরিবহনে ৪৮ ঘণ্টা কর্মবিরতি পালনসহ আন্দোলন অব্যাহত থাকবে।

সংগঠনটির অন্য দাবিগুলোর মধ্যে আছে- ট্রাকচালক লিটন, আবু তালেব প্রামাণিকসহ সব হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শাস্তির ব্যবস্থা, সড়ক দুর্ঘটনায় ৩০২ ধারায় হওয়া সব হত্যা মামলা প্রত্যাহার, ড্রাইভিং লাইসেন্সের জটিলতা নিরসন করে লাইসেন্স প্রদান, পরিবহনের সময় মালামাল চুরি, ডাকাতি, ছিনতাই রোধে জরুরি ব্যবস্থা গ্রহণ, বর্ধিত আয়কর প্রত্যাহার করে জরিমানা ছাড়া গাড়ির কাগজপত্র হালনাগাদ করার সুযোগদান, সড়ক-মহাসড়কের পাশে ও প্রতি জেলায় আধুনিক ট্রাক টার্মিনাল নির্মাণ, টার্মিনাল ছাড়া সারা দেশে সিটি করপোরেশন, পৌরসভার সড়ক-মহাসড়কে চাঁদা আদায় বন্ধ, সড়ক-মহাসড়কে হাইওয়ে পুলিশের অধীনে তদারকির ব্যবস্থা এবং নির্দিষ্ট স্থানে কাগজপত্র চেকিংয়ের ব্যবস্থা করা।

কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের বরিশাল বিভাগ ও বৃহত্তর ফরিদপুর জেলাসমূহের আঞ্চলিক কমিটির সভাপতি জুবায়ের জাকির, বাংলাদেশ ট্রাক, কাভার্ডভ্যান, ট্যাংকলরি, প্রাইমমুভার মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদের আহবায়ক মো. রুস্তুম আলী খান, যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, সদস্য সচিব মো. তাজুল ইসলাম. যুগ্ম আহবায়ক তোফাজ্জেল হোসেন মজুমদারসহ মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ বরিশাল বিভাগ ও বৃহত্তর ফরিদপুর জেলাসমূহের আঞ্চলিক কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31