IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> টপ নিউজ >> বিনোদন >> শ্রাবন্তী রোশনের ২ পোস্টে আবেগী হয়ে যা লিখলেন

শ্রাবন্তী রোশনের ২ পোস্টে আবেগী হয়ে যা লিখলেন

ধূমকেতু নিউজ ডেস্ক : টালিউডের কনট্রোভার্সি কুইন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তিনি যা করেন তা নিয়েই একশ্রেণির নেটিজেন বিতর্কে মাতেন। এ নিয়ে নায়িকার স্বগোক্তি- ‘আমি যা করি সেটাই দেখি খবর হয়ে যায়’।

অবশ্য এ জন্য এ নায়িকা নিজেই দায়ী। ব্যক্তিজীবনে এ পর্যন্ত বিয়ে-বিচ্ছেদের খবরে কতবার শেষে সংবাদ শিরোনামে এসেছেন তার হিসেব নেই।

সর্বশেষ বিচ্ছেদ ঘটনা রোশন সিংয়ের সঙ্গে।

গত এক বছর ধরে আলাদা থাকছেন রোশন-শ্রাবন্তী। কিন্তু শ্রাবন্তীর সঙ্গে আবারও সংসার করতে মরিয়া রোশন।

সোশ্যাল মিডিয়ায় নানা ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে শ্রাবন্তীর অভাববোধটা বুঝিয়ে দেন তিনি। ফের সংসার করতে চেয়ে মাস দুয়েক আগে আদালতের দ্বারস্থ হয়েছিলেন রোশন।

তবে রোশনের সেসব পোস্ট ও তর্জনগর্জনে বরাবরই নীরব থেকেছেন শ্রাবন্তী।

তিন দিন আগে রোশন তার ইনস্টাগ্রাম স্টোরিতে যুগলদের ভিড়ে একা দাঁড়িয়ে থাকা এক যুবকের ছবি পোস্ট করে লেখেন, ‘মাই কণ্ডিশন’।

রোশন বোঝাতে চাইছেন, শ্রাবন্তীকে ছাড়া তিনি বড় একা!

এরপর গত বুধবার প্রয়াত বলিউড অভিনেত্রী সুশান্ত সিং রাজপুতের সঙ্গে নিজের ছবি শেয়ার করেন রোশন।

প্রয়াত এ তারকার ছবিটি দিয়ে রোশন বোঝাতে চাইলেন, সুশান্তের মতো তিনিও নিঃসঙ্গ। সুশান্তের মতো হতাশা, অবসাদে ডুবে যাচ্ছেন তিনি। নিজেকে শেষ করেও দিতে পারেন সুশান্তের মতো!

রোশনের ওই দুটি পোস্টের পরই একটু যেন নড়েচড়ে বসলেন শ্রাবন্তী। আবেগী হয়ে পড়লেন, যা ছুঁয়ে গেল এ নায়িকাকে।

বুধবার রাতেই একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট শেয়ার করলেন শ্রাবন্তীও। তিনি একটি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, ঠোঁটে আঙুল রেখে কাউকে চুপ থাকার ইশারা করছেন।

ক্যাপশনের যথেষ্ট অর্থপূর্ণ বাক্য লিখেছেন, ‘বুঝেছি, তুমি নীরবতার মানে বুঝতে শুরু করেছ। এর থেকে শিক্ষাও নিচ্ছ। নীরবতারও নিজস্ব অর্থ এবং আলাদা মাত্রা রয়েছে।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31