IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের চাপায় নিহত ২

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের চাপায় নিহত ২

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ-শিবগঞ্জ রোডে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা-ভ্যানকে চাপা দিলে নিহত হয়েছে দুই জন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও অন্তত ২ জন।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কের কানসাট বাঁশপট্রি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শিবগঞ্জ উপজেলার উপজেলার দায়পুকুরিয়া ইউনিয়নের পারদিলালপুর গ্রামের মো.হারুন আলী (২৬)এবং সাহাবাজপুর ইউনিয়নের ধোবড়া এলাকার বাসিন্দা রেনু বেগম (৫৫)।

আহতরা হলেন, আড়গাড়া হাট এলাকার অহিদুল ইসলাম (২৪) ও ধোবড়া বাজার গ্রামের আহমেদ আলী (১৯)।

পুলিশ, ফায়ার সার্ভিস, হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, সোনামসজিদ স্থলবন্দর থেকে চাঁপাইনবাবগঞ্জ শহরগামী একটি ট্রাক কানসাট বাশপট্টি বাজারে নিকট নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এর আগে ঘটনাস্থলেই মারা যায় হারুন আলী।

শিবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের কর্মী শাহিন আলী বলেন, নিয়ন্ত্রণহীন ট্রাকের ধাক্কায় অটোরিকশা ও ভ্যান দুমড়ে মুচড়ে যায়। অটোরিকসার যাত্রী একজন ঘটনাস্থলেই মারা গেছিলেন। পরে তাদেরকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর আরও একজন মারা যায়। নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ হোসেন জানান, দূর্ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ঘটনার পর স্থানীয়রা ট্রাকটিকে আটক করেছে। এছাড়াও ট্রাকের হেলপার বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েরা খাতুন বলেন, হাসাপাতালে ভর্তির পূর্বেই দুইজন মারা গেছিলেন। বাকি দুইজনের অবস্থা গুরুতর হাওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31