IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মহেশখালী ও চকরিয়ায় নৌকার প্রার্থী মেয়র নির্বাচিত

মহেশখালী ও চকরিয়ায় নৌকার প্রার্থী মেয়র নির্বাচিত

ধূমকেতু নিউজ ডেস্ক : কক্সবাজারে দুটি পৌরসভায় শান্তিপুর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সোমবার রাতে ভোটের ফলাফলে নৌকার প্রার্থী মহেশখালীর মকছুদ মিয়া ও চকরিয়ার আলমগীর চৌধুরী বিজয়ী হয়েছেন। দুই পৌরসভার রিটার্নিং কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন।

মহেশখালী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মকছুদ মিয়া ৭ হাজার ৯৭৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নারিকেল প্রতীকের সাবেক মেয়র সরওয়ার আজম পেয়েছেন ৫ হাজার ৫৪৮ ভোট। ২ জনের ভোটের ব্যবধান ১ হাজার ৪৫৯ ভোট।

এ তথ্য নিশ্চিত করেন মহেশখালী পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক আমিন আল পারভেজ।

অপরদিকে, চকরিয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী আলমগীর চৌধুরী ২১ হাজার ৭৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নারিকেল গাছ প্রতীকের স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী জিয়াবুল হক পেয়েছেন ৯ হাজার ৮৮৬ ভোট। উভয়ের ভোটের ব্যবধান ১১ হাজার ৯০১ ভোট।

চকরিয়া পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ও চকরিয়ার ইউএনও সৈয়দ শামসুল তাবরীজ এ তথ্য নিশ্চিত করেছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31