IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মান্দায় মদ্যপ অবস্থায় পানিতে ডুবে মৃত্যুর অভিযোগ

মান্দায় মদ্যপ অবস্থায় পানিতে ডুবে মৃত্যুর অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দায় অতিরিক্ত মদপান করে পুকুরে মাছ ধরতে নেমে পানিতে ডুবে একব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার সকালে উপজেলার ভারশোঁ ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

মৃত ব্যক্তির নাম বেলাল হোসেন (৩০)। তিনি ভারশোঁ মৎস্যজীবী পাড়ার মৃত আহসান আলীর ছেলে। ঘটনার পর থেকে বেলালের সঙ্গীরা গাঁ ঢাকা দিয়েছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে ভারশোঁ পশ্চিমপাড়া গ্রামের ধীরেন্দ্রনাথ বারিকের পুকুরে জাল দিয়ে মাছ ধরতে যান একই এলাকার বেলাল হোসেন, মমতাজ হোসেন, সাইদুর রহমান ও আনিছার রহমান। প্রথম দফায় মাছ ধরে দিলে পুকুর মালিক সেগুলো নিয়ে দেলুয়াবাড়ি বাজারে বিক্রি করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, পুকুরটিতে দ্বিতীয় দফায় জাল নামানোর আগে পুকুর মালিক ধীরেন্দ্রনাথ বারিক নিজ বাড়িতে জেলেদের মদপান করান। বেসামাল অবস্থায় পুকুরে আবারও জাল ফেলেন তাঁরা। জাল টান দেওয়া এক পর্যায়ে বেলাল হোসেন পানিতে ডুবে যান।

গ্রামের শহিদুল ইসলাম চিতল বলেন, মৎস্যজীবী বেলালসহ তাঁর সঙ্গীরা এলাকার চিহ্নিত মাদকসেবী। অতিরিক্ত মাদকসেবনের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বেলাল পানিতে ডুবে মারা যান।

পুকুর মালিক ধীরেন্দ্রনাথ বারিক জেলেদের মদপান করানোর অভিযোগ অস্বীকার করে বলেন, নির্ধারিত পারিশ্রমিকে জেলেদের দিয়ে পুকুর মাছ ধরার কাজে লাগিয়েছিলেন। মাছ ধরার সময় হঠাৎ করেই পানিতে ডুবে যান বেলাল।

মান্দা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী মাসুদ জানান, অতিরিক্ত মদপানের কারণে পানিতে ডুবে বেলালের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ কারণে তাঁর লাশ উদ্ধার করে নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31