IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> টপ নিউজ >> বিনোদন >> পরীমনির জব্দকৃত আলামত ফিরিয়ে দেয়ার নির্দেশ

পরীমনির জব্দকৃত আলামত ফিরিয়ে দেয়ার নির্দেশ

ধূমকেতু নিউজ ডেস্ক : পরীমনির জব্দকৃত সবকিছু তাঁকে ফিরিয়ে দিলে তদন্ত ব্যাহত হবে না বলেই জানিয়েছিল তদন্ত সংস্থা সিআইডি। সেইমতোই এবার জনপ্রিয় এই নায়িকার জব্দকৃত ‘আলামত’ ফেরানোর নির্দেশ দিল হাই কোর্ট।মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) তাঁর গাড়ি, ল্যাপটপ, আইফোনসহ ১৬টি মূল্যবান জিনিস ফেরত দেয়ার নির্দেশ দেন ঢাকার মহানগর ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার।

এদিন সিআইডি-র সুপারিশে সায় দিয়ে শুনানি শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক কাজী মোস্তাফা কামালকে এই নির্দেশ দেন বিচারক।

এর আগে গত রোববার পরীমনির আটককৃত সম্পত্তি নায়িকাকে ফেরত দেয়ার সুপারিশসহ আদালতে প্রতিবেদন জমা দিয়েছিল সিআইডি। সেখানে স্পষ্ট বলা হয়, পরীমনির থেকে আটক করা মূল্যবান সম্পত্তি ফেরত দিলে মামলার তদন্তে কোনো বিঘ্ন ঘটবে না।

এর আগে গত ১৫ সেপ্টেম্বর পরীমনি তাঁর আইনজীবী মারফত নিজের হ্যারিয়ার গাড়িসহ বিষয়-সম্পত্তি ফেরত চেয়ে আদালতের কাছে আবেদন জানিয়েছিলেন। সেই আবেদনের প্রেক্ষিতে আদালত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-র কাছ থেকে গাড়ির সঠিক মালিকানা যাচাই করে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছিল তদন্তকারী কর্মকর্তাকে।

তবে এদিন আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, আদালত চাইলেই পরীমনিকে তার হ্যারিয়ার গাড়ি, আইফোন মোবাইল, ল্যাপটপসহ জব্দ হওয়া ১৬টি মূল্যবান জিনিস দেখাতে হবে। এছাড়া জব্দ হওয়া এসব বিষয়-সম্পত্তির সমমূল্য বন্ড দিতে হবে নায়িকাকে।

এদিন শুনানিতে ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বলেন, যেহেতু তদন্তকারী কর্মকর্তা নিজেই জানিয়েছেন এইসব সম্পত্তি পরীমনিকে ফিরিয়ে দেয়া হলে তদন্ত ব্যাহত হবে না। তাই এই নিয়ে তাঁদেরও কোনও আপত্তি নেই।

এর আগে গত ৪ অগস্ট মাদক আইনের আওতায় গ্রেফতার হয়েছিলেন অভিনেত্রী পরীমনি। সেইসময়ই তাঁর ব্যবহৃত গাড়ি, ল্যাপটপ, আইফোনসহ একাধিক ডিজিটাল সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল। পরবর্তী সময়ে গত ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ পরীমনির জামিন মঞ্জুর করেন। পরদিন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্তি পান জনপ্রিয় এই নায়িকা।

পরীমনির ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা, বিতর্কের শেষ নেই। তবে ইতিমধ্যেই কাজের জগতে ফিরেছেন নায়িকা। সম্প্রতি নিজের আসন্ন ছবি ‘প্রীতিলতা’র সাংবাদিক বৈঠকেও শামিল হয়েছিলেন তিনি। তবে মাদক-বিতর্ক নিয়ে মুখ খোলেননি নায়িকা। শুধু বলেন, ‘আমার উপর আপনাদের বিশ্বাসের মর্যাদা রাখব‌ই। সব জবাব পাবেন পর্দায়।’

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31