IMG-LOGO

শনিবার, ২৯ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়’শহীদ জিয়া শিশুপার্কের আধুনিকায়নে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজিরুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণমহাদেবপুরে দিঘিতে গোসলে নেমে স্কুল শিক্ষার্থীর মৃত্যু২৬ নং ওয়ার্ডে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ,নাঈমের ডাস্টবিন স্থাপনঅবৈধভাবে ধানী জমির মাটি কাটায় দুইজনকে বিনাশ্রম কারাদণ্ডরাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ঐতিহ্য ফিরিয়েআনতে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি‘খাদ্যগুদামে নয়ছয় হলে ছাড় নয়, সিন্ডিকেটও রেহাই পাবে না’সৌদির আগুনে নিহত বাগমারার শ্যামলের দাফন সম্পন্ন, স্বজনদের আহাজারিনেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা: চীনের উদ্ধারকাজ স্থগিতনিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষকচাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসল করতে গিয়ে ৫ কিশোরীর মৃত্যুপুঠিয়ায় সার ও কীটনাশক ব্যবসায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ডদেশ ও জাতির কল্যাণে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে : এমপি মোশারফ হোসেনবাগমারায় সংরক্ষিত নারী এমপির ডিও লেটার প্রত্যাখ্যান করে এলাকাবাসীর সংবাদ সম্মেলন
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> মুখের তৈলাক্তভাব দূর করার ৫ উপায়

মুখের তৈলাক্তভাব দূর করার ৫ উপায়

ধূমকেতু নিউজ ডেস্ক : তৈলাক্ত ত্বক নিয়ে অনেকেই দুশ্চিন্তায় থাকেন। এ ধরনের ত্বকে মেকআপ করার কিছুক্ষণ পর গলতে শুরু করে। আবার এ ধরনের ত্বকে ধুলা-বালি ও ময়লা সহজেই জমতে শুরু করে। ফলে ত্বক হয়ে পড়ে ব্রণপ্রবণ।

অনেকেই ত্বকের তৈলাক্তভাব কমাতে বিভিন্ন প্রসাধনী ব্যবহার করেন। তবে কিছু ঘরোয়া উপায়েও এই সমস্যার সমাধান করতে পারেন। জেনে নিন উপায়-

তৈলাক্ত ত্বক সঠিকভাবে পরিষ্কার করতে ভালো মানের ফেসওয়াশ ব্যবহার করুন। বেনজয়েল পারক্সাইড, টি ট্রি অয়েল ও স্যালিসিলিক অ্যাসিডের মতো উপাদানগুলো আছে এমন ফেসওয়াশ বেছে নিন। যা তৈলাক্ত ত্বকের জন্য সর্বোত্তম কাজ করে।

তৈলাক্ত ত্বক যাদের তারা অবশ্যই ভারী মেকআপ এড়িয়ে চলুন। এমনকি ভারী ফাউন্ডেশনও ব্যবহার করা যাবে না। এতে করে ত্বকের ছিদ্র বন্ধ হতে পারে। ফলে তেল নিঃসরণ আরও বেড়ে যায়।

তাই মেকআপের ক্ষেত্রে আপনি প্রথমে টিন্টেড ময়েশ্চারাইজার বা বিবি ক্রিম ব্যবহার করতে পারেন। যা ত্বকের উপর ক্ষতিকর প্রভাব ফেলবে না। তরল প্রসাধনীর পরিবর্তে পাউডারভিত্তিক পণ্য ব্যবহার করুন।

ত্বক তৈলাক্ত হয়ে যায় বলে অনেকেই ময়েশ্চাইজার ব্যবহার করেন না। এটি ঠিক নয়। কারণ ত্বকের আর্দ্রতা বজায়ে রাখতে এটি ব্যবহার করা জরুরি।

তবে নারকেল তেল, পেট্রোলিয়াম ও কোকো বাটারের পরিবর্তে অ্যালোভেরা, গ্লিসারিন ও হায়ালুরোনিক অ্যাসিডের মতো উপাদান আছে এমন ময়েশ্চরাইজার বেছে নিন।

স্কিন টোনার ব্যবহারের অনেক উপকারিতা আছে। আপনার স্কিনকেয়ার রুটিনে অবশ্যই এই ধাপ রাখবেন।

টোনার ত্বকের পিএইচ মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। ত্বকের ছিদ্র খোলা রাখতে অ্যালকোহলমুক্ত হালকা টোনার ব্যবহার করুন।

ত্বক অতিরিক্ত তৈলাক্ত হলে ব্লটিং পেপার ব্যবহার করুন। সব সময় এটি সঙ্গে রাখুন। ব্লটিং পেপার ত্বকের অতিরিক্ত তৈলাক্তভাব দূর করে। এর ফলে ত্বকে আসে ম্যাট ফিনিশিং।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ