ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগন্জের গোমস্তাপুরে বিষপানে পরিমল উরাও (২৭) এক আদিবাসী যুবক আত্মহত্যা করেছে।
শনিবার সকালে পুলিশ উপজেলার পার্বতীপুর ইউনিয়নের ভাটখৈর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করে। সে ওই গ্রামের মৃত গোবিন্দ উরাওয়ের ছেলে।
গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক জালালউদ্দীন জানান, সে বিষপান করে বাড়িতে এসে তার মাকে জানালে স্থানীয় লোকজন তাকে শুক্রবার রাতে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে পথে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, লাশ ময়না তদন্ত জন্য থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।


