IMG-LOGO

শনিবার, ২৯ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়’শহীদ জিয়া শিশুপার্কের আধুনিকায়নে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজিরুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণমহাদেবপুরে দিঘিতে গোসলে নেমে স্কুল শিক্ষার্থীর মৃত্যু২৬ নং ওয়ার্ডে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ,নাঈমের ডাস্টবিন স্থাপনঅবৈধভাবে ধানী জমির মাটি কাটায় দুইজনকে বিনাশ্রম কারাদণ্ডরাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ঐতিহ্য ফিরিয়েআনতে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি‘খাদ্যগুদামে নয়ছয় হলে ছাড় নয়, সিন্ডিকেটও রেহাই পাবে না’সৌদির আগুনে নিহত বাগমারার শ্যামলের দাফন সম্পন্ন, স্বজনদের আহাজারিনেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা: চীনের উদ্ধারকাজ স্থগিতনিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষকচাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসল করতে গিয়ে ৫ কিশোরীর মৃত্যুপুঠিয়ায় সার ও কীটনাশক ব্যবসায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ডদেশ ও জাতির কল্যাণে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে : এমপি মোশারফ হোসেনবাগমারায় সংরক্ষিত নারী এমপির ডিও লেটার প্রত্যাখ্যান করে এলাকাবাসীর সংবাদ সম্মেলন
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> পূজায় ছানার কোফতা কালিয়া

পূজায় ছানার কোফতা কালিয়া

ধূমকেতু নিউজ ডেস্ক : সাধারণত দূর্গাপূজার আয়োজনে থাকে নানান মুখরোচক খাবার। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই তালিকা থেকে অনেক খাবার হারিয়ে যাচ্ছে দিন দিন। আর তারই একটি হলো ছানার কোফতা কালিয়া। অত্যন্ত সুস্বাদু এই খাবার পূজার আয়োজনে চাইলেই রাখতে পারেন।

চলুন জেনে নেই রেসিপিটি সম্পর্কে-

প্রয়োজনীয় উপকরণ

৪০০ গ্রাম ছানা

৩ চামচ ময়দা

৪ টা কাঁচা মরিচ

২ চামচ আদার পেস্ট

৪ চামচ ঘি

লবণ স্বাদ অনুযায়ী

২ চামচ চিনি।

ঝোল তৈরি করতে যা যা দরকার

২ টেবিল চামচ তেল

৪ চামচ ঘি

স্বাদ অনুযায়ী লবণ

২ চামচ চিনি

৪টি ছোট এলাচ

৫টি লবঙ্গ

২ টুকরো দারুচিনি স্টিক

১ চা চামচ আস্ত জিরা

৩ চামচ টক দই

২টি টমেটোর পিউরি

১০-১৫টি গ্রাম কাজু

২ চামচ শাহি গরম মশলা

৩টি তেজপাতা

৪টি কাঁচা মরিচ

প্রস্তুত পদ্ধতি

প্রথমে একটি পাত্রে ছানা নিয়ে তাতে পরিমাণমতো জিরা বাটা, আদা বাটা, কাঁচা মরিচ, লবণ, চিনি, ঘি এবং ময়দা মিশিয়ে ভালো করে চটকে নিন। এরপর সেখান থেকে গোল গোল বল তৈরি করে হাতে একটু চেপে নিয়ে চ্যাপ্টা আকার দিন। এবার ছানার বলগুলো তৈরি হয়ে যাওয়ার পরে ব্লেন্ডারে কাজু এবং চামচ দুয়েক পানি নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন।

এবার সেই পেস্টের সঙ্গে পরিমাণমতো টক দই মিশিয়ে আরেকবার ব্লেন্ড করে নিন। তারপর কড়াইতে পরিমাণমতো তেল গরম করে নিয়ে তাতে এক চামচ ঘি মিশিয়ে করে ছানার বলগুলো দিয়ে দিন। বলগুলোর দুইপিঠ হালকা লাল করে ভেজে তুলে নিন। এবার সেই তেলে ছোট এলাচ, তেজ পাতা, দারুচিনি, লবঙ্গ এবং আস্ত জিরা দিয়ে মিনিট খানেক নেড়েচেড়ে তাতে চামচ দুয়েক আদা বাটা মিশিয়ে ভালো করে নাড়তে থাকুন।

এরপর তাতে পরিমাণমতো টমেটো পিউরি মিশিয়ে নাড়তে থাকুন যতক্ষণ না তেল ছাড়ছে। তেল ভেসে উঠলে তাতে এক চামচ করে কাশ্মীরি মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া এবং সামান্য কাঁচা মরিচ বাটা মিশিয়ে নাড়তে থাকুন, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। মিনিট পাঁচ/সাত পর কাজু এবং দই দিয়ে তৈরি মিশ্রণটি মিশিয়ে নিন।

স্বাদ অনুযায়ী চিনি মিশিয়ে নাড়াতে থাকুন। যখন দেখবেন তেল ছাড়তে শুরু করেছে, তখন স্বাদ অনুযায়ী লবণ এবং অল্প করে পানি মেশান। এরপর এক এক করে কোফতাগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। কিছুক্ষণ ফোটানোর পরে গরম মশলা এবং ঘি ছড়িয়ে মিনিট খানেক ভালো করে নাড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে লোভনীয় ছানার কোফতা কালিয়া।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ