ধূমকেতু প্রতিবেদক, পোরশা : নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্তে পুনর্ভবা নদির দুয়াপাল এলাকা থেকে ৫০ বছরের এক ব্যক্তির ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার রাতে ওই লাশ উদ্ধার করা হয়।
থানা অফিসার ইনচার্জ শফিউল আজম খাঁন ঘটনা নিশ্চিত করে জানান, বিজিবি কতৃপক্ষের কাছ থেকে ওইদিন সন্ধার আগে খবর পেয়ে তারা লাশটি উদ্ধার করেন। লাশটির পরিচয় পাওয়া যায়নি। উদ্ধারের সময় লাশটির শরীরে একটি সাদা রঙ্গের শার্ট ছিল। এব্যাপারে পোরশা থানায় একটি নিয়মিত হত্যা মামলা হয়েছে। লাশ বুধবার সকালে মর্গে প্রেরন করা হয়েছে।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news