ধূমকেতু প্রতিবেদক, কুষ্টিয়া : কুষ্টিয়ার কুমারখালীতে ট্রেনেকাটা পড়ে মুন্নাফ আলী (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (১৩ অক্টোবর) সকালে কুমারখালী উপজেলার নন্দনালপুর ইউনিয়নের মনোহারপুর এলাকায় ট্রেন লাইনের উপর এদুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি উপজেলার কয়া ইউনিয়নের উত্তর কয়া গ্রামের মৃত নায়েব আলীর ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক ছিলেন। খবর পেয়ে কুমারখালী থানা ও পোড়াদহ রেইলওয়ে পুলিশ লাশ উদ্ধার করেন এবং পরিবারের কাছে হস্তান্তর করেন।
পুলিশ, এলাকাবাসী ও নিহতের পরিবার জানায়, মুন্নাফ প্রায় ৩০/৩৫ বছর ধরে মানসিক রোগে ভুগছিল। সে পেশায় একজন ভ্যান চালক ছিল। মাঝেমাঝে সে বাস, সিএনজিসহ বিভিন্ন যানবহনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করা চেষ্টা করতেন। আজ আনুমানিক সকাল ৯ টা ৪৫ মিনিটের দিকে রাজবাড়ী থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে আসা টুঙ্গীপাড়া ট্রেনের নিচে মাথা দিয়ে সে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
নিহতের ভাতিজি শাহিন বলেন, ট্রেনেকাটা পড়ে মানুষ মারা গেছে। এমন খবর শুনে এসে দেখি আমার চাচা। তিনি মানসিক রোগে ভুগছিলেন প্রায় ৩০/৩৫ বছর।
নিহতের চাচাতো ভাই মোশারফ বলনে,মুন্নাফ পেশায় একজন ভ্যান চালক ছিলেন। মাঝেমাঝেই আত্মহত্যা করার চেষ্টা করতেন। আজ ট্রেনে মাথা দিয়ে আত্মহত্যা করে বলে মনে হচ্ছে।
এ ব্যাপারে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে রেইলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা আইনগত ব্যবস্থা নিবেন।’ তিনি আরো বলেন, ‘নিহত ব্যক্তি মানসিক রোগী বলে তাঁর পরিবার দাবি করেন।


