IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> টপ নিউজ >> বিনোদন >> মা হলেন অভিনেত্রী শখ

মা হলেন অভিনেত্রী শখ

ধূমকেতু নিউজ ডেস্ক : কন্যা সন্তানের মা হয়েছেন মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ। রাজধানীর একটি হাসপাতালে তার কন্যা সন্তানের জন্ম হয়েছে। সদ্যজাত কন্যার নাম রাখা হয়েছে আনাহিতা রহমান আলিফ। বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন তার স্বামী আতিকুর রহমান জন।

পেশায় ব্যবসায়ী জন বলেন, ‘গত ২৩ সেপ্টেম্বর ইউনাইটেড হাসপাতালে আমাদের কন্যা সন্তানের জন্ম হয়। মা-মেয়ে দু’জনই সুস্থ আছে। আমাদের সন্তানের জন্য সবার কাছে দোয়া চাই।’

মা হওয়ার পর ভক্তসহ সবার কাছে দোয়া চেয়েছেন শখও। তিনি বলেন, ‘আমরা মা-মেয়ে ভালো আছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

মূলত মডেলিং দিয়ে যাত্রা শুরু করেই সফলতা পান পুরান ঢাকার মেয়ে আনিকা কবির শখ। সফলতার ধারাবাহিকতা ধরে রাখেন অভিনয়েও। কিন্তু হুট করেই অভিনয় থেকে দূরে সরে যান তিনি। গেল বছর আবারও বিয়ে করে সংসারী হওয়ার খবর প্রকাশ হয় তাঁর। এরপরই চলতি বছর খবর আসে মা হচ্ছেন শখ।

ক্যারিয়ারের শুরু থেকেই নিলয়ের সঙ্গে প্রেমের খবর চাউর হয় মিডিয়াপাড়ায়। যার জেরে ২০১৫ সালের ৭ জানুয়ারি বিয়েও সারেন নিলয়-শখ জুটি। পারিবারিকভাবে বিয়ে হলেও দুই বছরের মধ্যেই তাদের সেই সংসার ভেঙে যায়। দুজনেই হয়ে যান দু-মেরুর বাসিন্দা।

২০২০ সালের ১২ মে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হন শখ। তার স্বামী রহমান জন পেশায় একজন পুরোদস্তুর ব্যবসায়ী। স্বামীর বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বলিয়াদি গ্রামেই বর্তমানে অবস্থান করছেন শখ। মাঝে মধ্যে রাজধানীর উত্তরায় বাবার বাসাতেও আসেন এই অভিনেত্রী।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31