IMG-LOGO

মঙ্গলবার, ২৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনখোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন, রেজাউল করিমফুলবাড়ীতে চাঁদা দাবির প্রতিবাদে মাই টিভির ভুট্টুর বিরুদ্ধে মানববন্ধনসিরাজগঞ্জে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর স্যানিটেশন সুবিধা ও বাস্তবতা নিয়ে সংলাপযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় কনসার্টে গুলিতে আহত ৯রাজশাহীতে ১১ নম্বর ওয়ার্ড ক্রিকেট প্রিমিয়ার লিগের প্লেয়ার ড্রাফট‘ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে’স্বেচ্ছাসেবক দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিলমোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে আটক ১
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> হাজীগঞ্জে সংঘর্ষ ও নিহতের ঘটনা তদন্তে কমিটি

হাজীগঞ্জে সংঘর্ষ ও নিহতের ঘটনা তদন্তে কমিটি

ধূমকেতু নিউজ ডেস্ক : চাঁদপুরের হাজীগঞ্জে জনতা-পুলিশের সংঘর্ষে নিহতের ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৭ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে বলে জানান চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস।

এদিকে সংঘর্ষের ঘটনাস্থল পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ।

তিনি বৃহস্পতিবার বিকালে হাজীগঞ্জ বাজারের লক্ষী নারায়ণ জিউর আখড়ায় পূজামণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের বলেন, এ অপশক্তিকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। সুস্থ ধর্মপ্রাণ ব্যক্তিরা এমন হামলা করতে পারেন না। অপশক্তিরাই হামলা করেছে। কাউকে ছাড় দেওয়া হবে না।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় একাধিক মামলা হবে। এখন পর্যন্ত হাজীগঞ্জে ৭ জন, কুমিল্লায় ৪৩ ও চট্টগ্রাম রেঞ্জে ৭৩ জনকে আটক করা হয়েছে।

এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ, অতিরিক্ত ডিআইজি ইকবাল হোসেন, জেলা আওয়ামী লীগ সভাপতি নাসির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, পুলিশ সুপার মিলন মাহমুদ, সদর সার্কেল সুদীপ্ত রায়, হাজীগঞ্জ সার্কেল সোহেল মাহমুদ, উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার, উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো. মাইনুদ্দিন, পৌর মেয়র আ স ম মাহবুব উল আলম লিপন, চাঁদপুর পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ হেলাল উদ্দিন মিয়াজী, ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31