IMG-LOGO

শনিবার, ২৯ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়’শহীদ জিয়া শিশুপার্কের আধুনিকায়নে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজিরুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণমহাদেবপুরে দিঘিতে গোসলে নেমে স্কুল শিক্ষার্থীর মৃত্যু২৬ নং ওয়ার্ডে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ,নাঈমের ডাস্টবিন স্থাপনঅবৈধভাবে ধানী জমির মাটি কাটায় দুইজনকে বিনাশ্রম কারাদণ্ডরাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ঐতিহ্য ফিরিয়েআনতে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি‘খাদ্যগুদামে নয়ছয় হলে ছাড় নয়, সিন্ডিকেটও রেহাই পাবে না’সৌদির আগুনে নিহত বাগমারার শ্যামলের দাফন সম্পন্ন, স্বজনদের আহাজারিনেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা: চীনের উদ্ধারকাজ স্থগিতনিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষকচাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসল করতে গিয়ে ৫ কিশোরীর মৃত্যুপুঠিয়ায় সার ও কীটনাশক ব্যবসায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ডদেশ ও জাতির কল্যাণে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে : এমপি মোশারফ হোসেনবাগমারায় সংরক্ষিত নারী এমপির ডিও লেটার প্রত্যাখ্যান করে এলাকাবাসীর সংবাদ সম্মেলন
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> ক্যারামেল স্বাস্থ্যকর কফি পুডিং

ক্যারামেল স্বাস্থ্যকর কফি পুডিং

ধূমকেতু নিউজ ডেস্ক : পুডিং খেতে কে না পছন্দ করেন! এটি অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিকর একটি খাবার। এই খাবারে একইসঙ্গে দুধ ও ডিমের পুষ্টি পাওয়া যায়। তবে যারা কফি একটু বেশিই পছন্দ করেন, তারা চাইলেই ভিন্ন স্বাদে তৈরি করে খেতে পারেন কফি পুডিং। এটি পুডিংই, তবে কফির স্বাদে। এটি যেমন খেতে মজা, তেমন স্বাস্থ্যকর। চলুন জেনে নেই সুস্বাদু কফি পুডিং তৈরির রেসিপি সম্পর্কে-

উপকরণ-

দুধ- ২ লিটার

ডিম- ৪টি

ইনস্ট্যান্ট কফি পাউডার- ২ টেবিল চামচ

চিনি- স্বাদমতো

এলাচ গুঁড়া- ১ চিমটি

ভ্যানিলা এসেন্স- সামান্য

তৈরি পদ্ধতি-

প্রথমেই পুডিং তৈরির জন্য দুধ ভালো করে জ্বাল দিয়ে অর্ধেক করে নিতে হবে। এরপর চুলা থেকে নামিয়ে অনবরত নেড়ে ঠান্ডা করতে হবে। এরপর একটি পাত্রে ডিম নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এবার ডিমে চিনি মিশিয়ে আরও কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে। এর সঙ্গে ঠান্ডা করে রাখা দুধ মিশিয়ে দিতে হবে। এরপর এলাচ গুঁড়া, ভ্যানিলা এসেন্স এবং কফি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।

ক্যারামেল তৈরি পদ্ধতি-

ক্যারামেল তৈরির জন্য পুডিং তৈরির বাটিতে ১/২ চামুচ চিনি এবং ৫ টেবিল চামচ পানি দিয়ে হালকা আঁচে চুলায় জ্বাল দিতে হবে। সিরাটা গুঁড়ের মতো রং ধারণ করলে নামিয়ে নিন। এবার ঠান্ডা করে নিন। সিরা যেন বাটির চারপাশে সমানভাবে ছড়িয়ে থাকে।

পুডিং প্রস্তুত পদ্ধতি

ছাঁকনি দিয়ে দুধ ও ডিমের মিশ্রণটি ছেঁকে ক্যারামেল বাটিতে ঢেলে ঢাকনা দিয়ে ঢেকে দিন। একটা বড় পাতিল বা সসপ্যানের ঠিক মাঝে একটি স্ট্যান্ড বসিয়ে দিন। এবার পাত্রটির ১/৪ অংশ পানি দিয়ে পূর্ণ করুন। তার ভেতরে স্ট্যান্ডের ওপর বাটিটি বসিয়ে দিন। পুডিং এর বাটিতে যেন পানি না ঢোকে সেদিকে খেয়াল রাখতে হবে। যে পাত্রে জ্বাল করবেন তার ঢাকনার ওপর ভারী কিছু চাপিয়ে দিতে পারলে বেশি ভালো। এভাবে চল্লিশ থেকে পয়তাল্লিশ মিনিট জ্বাল দিন। এরপর ঢাকনা তুলে কাঠি বা টুথডিকের সাহায্যে পরীক্ষা করুন পুডিং হয়েছে কি না। যদি কাঠি পরিষ্কার আসে তবে পুডিং হয়ে গেছে। না হলে আরও কিছুক্ষণ জ্বাল দিয়ে নামিয়ে নিন। ঠান্ডা হলে একটি প্লেটের উপর পুডিং এর বাটিটি সাবধানে উপুর করে ঢালুন। বাটি সাবধানে তুলে নিন। এরপর পছন্দমতো কেটে পরিবেশন করুন লোভনীয় কফি পুডিং।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ