IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> টপ নিউজ >> বিনোদন >> ময়ূরপঙ্খী ছিনতাইচেষ্টা নিয়ে সিনেমা

ময়ূরপঙ্খী ছিনতাইচেষ্টা নিয়ে সিনেমা

ধূমকেতু নিউজ ডেস্ক : দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং-৭৩৭ উড়োজাহাজ ‘ময়ূরপঙ্খী’ ছিনতাইচেষ্টার ঘটনা ঘটেছিল ২০১৯ সালের ফেব্রুয়ারিতে। এ ঘটনায় জড়িত ছিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা শিমলার সাবেক স্বামী পলাশ আহমেদ।

এবার এ ঘটনা থেকে অনুপ্রেরণা নিয়ে ‘ময়ূরপঙ্খী’ শিরোনামের একটি সিনেমা নির্মাণ করেছেন নির্মাতা রাশিদ পলাশ। সিনেমাটি প্রযোজনা করছে পরিচালক শাহাদাৎ হোসেন লিটনের প্রযোজনা প্রতিষ্ঠান ‘আজ ইন্টারন্যাশনাল লিমিটেড’।

গত সপ্তাহে সিনেমাটির জন্য চুক্তি সেরেছেন নির্মাতা। সিনেমাতে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। এখন মৌখিকভাবে কথাবার্তা চূড়ান্ত, আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হচ্ছেন নায়িকা।

প্রসঙ্গত, ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪টার দিকে ১৪২ যাত্রী ও ৫ ক্রু নিয়ে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্য রওনা দেয় বাংলাদেশ বিমানের উড়োজাহাজ ময়ূরপঙ্খী। বিজি-১৪৭ ফ্লাইট হিসেবে বোয়িং ৭৩৭-৮০০ মডেলের ওই উড়োজাহাজটি মূলত চট্টগ্রাম হয়ে মধ্যপ্রাচ্যের দেশ দুবাইয়ে যাওয়ার কথা ছিল।

বিমানটি ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ১৫ হাজার ফুট ওপর দিয়ে যাওয়ার সময় চট্টগ্রাম ও ঢাকার মাঝামাঝি স্থানে যাত্রীর আসন ছেড়ে ককপিটের দিকে এগিয়ে যান এক ব্যক্তি। বিমানের এক ক্রুর কাছে গিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেন তাকে এবং সঙ্গে সঙ্গে পিস্তল ও বোমাসদৃশ দুটি বস্তু বের করে বলেন, ‘আমি বিমানটি ছিনতাই করব। আমার কাছে পিস্তল ও বোমা আছে। ককপিট না খুললে আমি বিমান উড়িয়ে দেব।’

এর মধ্যে অন্য কেবিন ক্রুরা ককপিটে থাকা পাইলট ও সহকারী পাইলটকে গোপনে সাংকেতিক বার্তা দেন যে, উড়োজাহাজে অস্ত্রধারী আছে, এটি ছিনতাইয়ের চেষ্টা হচ্ছে। বিমানটি ওই দিন বিকাল ৫টা ৪০ মিনিটের দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করা হয়। এরপরই দ্রুত ফ্লাইটের সব যাত্রীকে নামিয়ে দেয়া হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31