IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনসাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিত
Home >> টপ নিউজ >> প্রবাস >> ইরানের ড্রোন কর্মসূচির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরানের ড্রোন কর্মসূচির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের রাজস্ব-বিভাগ ইরানের ড্রোন কর্মসূচির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। দেশটির পরমাণু কর্মসূচি বিষয়ে আলোচনা ফের শুরু হওয়ার প্রাক্কালে তেহরানের ওপর জোরালো চাপ সৃষ্টি করতে এ নিষেধাজ্ঞা আরোপ করা হলো। খবর এএফপি’র।

মার্কিন রাজস্ব-বিভাগ জানায়, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর প্রাণঘাতী অজ্ঞাতনামা বিমান যান (ইউএভি) মার্কিন বাহিনী ও উপসাগরীয় অঞ্চলে আন্তর্জাতিক শিপিং লক্ষ্য করে হামলার কাজে ব্যবহার করা হয়ে থাকে।

তারা জানায়, এসব ড্রোন হিজবুল্লাহ, হামাস ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সরবরাহ করা হয়ে থাকে। আবার ইথিওপিয়ায় এ ড্রোন দেখা যায়। সেখানে সীমান্ত অঞ্চল অস্থিতিশীল করার ক্ষেত্রে ইরানের তৈরি এ ড্রোন হুমকি হয়ে দাঁড়িয়েছে।

ব্যক্তি পর্যায়ে সুনির্দিষ্ট করে ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আগাজানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তিনি ইরানের বিপ্লবী গার্ডের ইউভিএ কমান্ডের নেতৃত্বে রয়েছেন।

মার্কিন রাজস্ব-বিভাগ জানায়, সৌদি আরবের একটি তেল শোধনাগারে চালানো ২০১৯ সালের ড্রোন হামলার পাশাপাশি ওমান উপকূলে একটি বাণিজ্যিক জাহাজে ২০২১ সালের ২৯ জুলাইয়ে চালানো হামলায় আগাজানির হাত রয়েছে। এ ড্রোন হামলায় দুই ক্রু নিহত হন।

এদিকে এ নিষেধাজ্ঞার কালো তালিকায় কিমিয়া পার্ট সিভান ও ওজে পাভেজ মাদো নাভার নামের দুই কোম্পানি রয়েছে। তারা বিপ্লবী গার্ডের আর্মড ইউএভি তৈরি করতে সহযোগিতা করে এবং সরঞ্জামাদির যোগান দিয়ে থাকে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31