IMG-LOGO

শনিবার, ২১ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সকল ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে: এমপি মিলনপোরশায় বিএনপির ওয়ার্ড কার্যালয়ে দুর্বৃত্তদের আগুনবালিয়াপুকুর জামে মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন ভূমিমন্ত্রী মিনু‘আপনাদের থানা যদি আপনারা পুড়িয়ে দেন পুলিশ কাজ করবে কীভাবে’দুর্গাপুরে আঙ্গুর চাষীদের সমিতি গঠনসারাদেশের ন্যায় রাজশাহীতেও ৮ দফা দাবিআদায়ে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধননিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে পিকআপসহ ৩ ডাকাত গ্রেপ্তারতারেক রহমানের জন্মদিনে এতিমদের সাথে মধ্যাহ্নভোজে এমপি মোশারফকুষ্টিয়ায় বস্তাভর্তি ভাঙারি নামাতেই বিস্ফোরণ, আহত ২নিয়ামতপুরে ১৫ ভরি স্বর্ণ ও ৮ লাখ টাকা চুরির ঘটনায় ৩জনকে গ্রেপ্তার করেছে পিবিআইমোহনপুরে পান বরজ থেকে এক নারীর মরদেহ উদ্ধারটানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে রাজশাহীতে বিপাকে খেটে খাওয়া মানুষরাজশাহী হাফ ম্যারাথনে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ করা হচ্ছে : রাসিক প্রশাসকরাজশাহীর ভাটাপাড়া প্রিমিয়ার লীগের নিলাম (অকশাল)খননকৃত খালপাড়ের বৃক্ষচারা উধাও!
Home >> টপ নিউজ >> বিনোদন >> পুনিতের প্রয়াণে ভক্তের আত্মহত্যা

পুনিতের প্রয়াণে ভক্তের আত্মহত্যা

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতের কন্নড় ইন্ডাস্ট্রির সুপারস্টার পুনিত রাজকুমারের মৃত্যুর খবরে শোকাতুর বিনোদন অঙ্গন। তার মৃত্যুতে শোকস্তব্ধ ভারতের দক্ষিণাঞ্চল।

ইন্ডিয়া ডটকম, নিউজ ১৮-সহ একাধিক ভারতের সংবাদমাধ্যমের দাবি, নায়কের মৃত্যুর খবর সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাকে মারা গেছেন দুই জন। এছাড়া তার মৃত্যুর খবর শুনে এক ভক্ত আত্মহত্যাও করেছেন।

খবরে বলা হয়েছে, কর্ণাটকের চামরাজনগর জেলার হানুর তুলকের মারুরু গ্রামের ৩০ বছর বয়সী এক যুবক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার ঘরে স্ত্রী ও দুই সন্তান রয়েছে।

স্থানীয়রা জানায়, পুনিত রাজকুমারের বড় ভক্ত ছিলেন মুনিয়াপ্পা। তার এমন কোনও সিনেমা নেই যে তিনি দেখতেন না। প্রিয় তারকার মৃত্যুর খবর সইতে পারেননি মুনিয়াপ্পা। টেলিভিশনের সামনে বসে কাঁদছিলেন। পরে তার বুকে ব্যথা ওঠে। দ্রুত তাকে পুন্নাচি প্রাইমারি হেলথ সেন্টারে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

বেলাগাভির শিন্ডোল্লি গ্রামের আরও এক ভক্ত পুনিতের মৃত্যুর খবর শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এছাড়াও কর্ণাটকের এক ভক্ত আত্মহত্যাও করেছেন। ফাঁস লাগানোর আগে তিনি তার ঘর পুনিতের ছবি দিয়ে সাজান।

উড়ুপি জেলার সালিগ্রামারের ৩৫ বছর বয়সী এক অটোরিকশাচালক পুনীতের মৃত্যুর খবর শুনে নিজের অটোরিকশার ওপর হাত দিয়ে জোরে আঘাত করে। এতে আহত হন তিনি এবং রক্ত ঝরতে থাকে। আহত অবস্থায় তাকে প্রাইমারি হেলথ সেন্টারে ভর্তি করা হয়েছে।

এদিকে, পুনিত রাজকুমারের মরণোত্তর চক্ষুদান কার্যক্রম শেষ হয়েছে। অভিনেতার ইচ্ছে অনুসারে চিকিৎসকদের একটি দল তার মৃত্যুর পর ছয় ঘণ্টার মধ্যে প্রক্রিয়া সম্পাদন করেছেন।

পুনিত রাজকুমারের বাবা কিংবদন্তি অভিনেতা ডা. রাজকুমার ১৯৯৪ সালে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার পুরো পরিবার মরণোত্তর চক্ষুদান করবেন।

গত শুক্রবার জিমে শরীরচর্চা করার সময় হৃদরোগে আক্রান্ত হন পুনিত রাজকুমার। এরপর বেঙ্গালুরুর বিক্রম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

একাধিক ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, পুনিত রাজকুমারের মেয়ে পৌঁছালে রাষ্ট্রীয় মর্যাদায় বেঙ্গালুরুতে আজ সন্ধ্যায় অথবা আগামীকাল শেষকৃত্য হবে পুনিতের। শনিবার বিকেলেও পুনিতের দেহ রাখা থাকবে কান্তিরাভা স্টেডিয়ামে। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ।

পুনিত রাজকুমারের মৃত্যুতে কর্ণাটক সরকার বাড়তি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। বেঙ্গালুরু ও তামিলনাড়ুতে ৩১ অক্টোবর মধ্যরাত পর্যন্ত মদের দোকান বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

শিশু অভিনেতা হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন পুনিত রাজকুমার। ১২টি সিনেমায় শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন; পেয়েছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। ২০০২ সালে ‘আপ্পু’ সিনেমায় অভিনয় করে কন্নড় সিনেমায় তুমুল জনপ্রিয়তা পান তিনি। প্রায় ২৯টি সিনেমায় অভিনয় করেছেন পুনিত রাজকুমার। ছিলেন কন্নড় চলচ্চিত্র জগতের সবচেয়ে পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাও।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31