IMG-LOGO

বুধবার, ২৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সচেতনতার স্টিকার ক্যাম্পেইন লফসেরপোরশায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাচাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৭০০ বস্তা ইউরিয়া সার জব্দরাণীনগরের আবাদপুকুর মহাবিদ্যালয়ে নবীন বরণপুঠিয়ায় ৫৫১০ কৃষকের মাঝে প্রনোদনার বীজ-সার বিতরণবদলগাছীতে ৪১০০ কৃষকের মাঝে সরিষার বীজ-সার বিতরণবিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না : সমাজকল্যাণ মন্ত্রীগ্রামীণ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন, উপকারভোগী ২৫ হাজার মানুষপুঠিয়ায় ১১০ বছর বয়সী অসহায় বৃদ্ধা মায়ের পাশে দাঁড়ালেন ইউএনওচেক প্রতারণা মামলায় গোদাগাড়ীতে এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তারতানোরে দর্শনার্থীদের আকর্ষণ করছে রহস্যে ঘেরা বট পাকুড় যুগলবন্দী গাছ‘ভারত থেকে দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা’মাদক সমাজের ক্যান্সার : বিএনপি নেতা সাইদুর মন্টু‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত-পথ-দর্শন-আদর্শের ঊর্ধ্বে থাকবে’সিরাজগঞ্জে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> গোমস্তাপুরে ভটভটি উল্টে নিহত ১

গোমস্তাপুরে ভটভটি উল্টে নিহত ১

সড়ক দুর্ঘটনা

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নে ভটভটি উল্টে একজন নিহত ও ১৫ জন আহত হয়েছে। শুক্রবার বিকেলে যাতাহারা-আক্কেলপুর সড়কের তেঘরিয়া এলাকায এ দূর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি রাধানগর ইউনিয়নের বেগপুর গ্রামের তাজের আলীর ছেলে বাদল (৩৫)।

হাসপাতালে চিকিৎসাধীন আহতরা জানান, শুকবার বিকেলে রাধানগর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মতিউর রহমানকে বেগপুর গ্রামের লোকজন স্বাগত জানাতে তাঁর বাড়ীর উদ্দেশ্য যাওয়ার সময় পথিমধ্যে তেঘরিয়া এলাকায় ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ভটভটিতে থাকা প্রায় ১৫ জন লোক আহত হয়।

গোমস্তাপুর (রহনপুর) ফায়ার সার্ভিস স্টেশন জানায়, গোমস্তাপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতের উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে।

গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক রাকিবুল ইসলাম মাসুদ জানান, আহতের চিকিৎসা দেয়া হয়েছে। গুরুতর আহত ১০ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আহতরা হলেন, বেগপুর গ্রামের মারুফ (১২), আমিন (৬৫),ইসমাইল (৪৫), হুমায়ুন (৬০), মতিন (৩০), কেরামত (৪০), নাইম (১৩), মুরশেদ (৪৫), জুয়েল (৪৫), লতিফ (৫০)।

এদিকে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, গুরুতর আহত বাদলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান। অন্যান্য আহতরা গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ।

এদিকে, দূর্ঘটনার খবর পেয়ে ওই ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মতিউর রহমান মতি আহতদের দেখতে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31