ধূমকেতু প্রতিবেতক, বগুড়া : বগুড়ার আদমদীঘিতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনে রানা (২২) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
সোমবার রাত ১২ টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায়। রানা আদমদীঘি উপজেলার শিয়ালশন গ্রামের স্বপনের ছেলে ও এক সন্তানের জনক।
জানা যায়, গত সোমবার রাত ৮ টায় রানা পারিবারিক কলহের জের ধরে বাড়িতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে। প্রথমে আদমদীঘি ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রাত ১২টায় চিকিৎসাধীন অবস্থায় রানা মারা যায়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।


