IMG-LOGO

শনিবার, ২৯ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়’শহীদ জিয়া শিশুপার্কের আধুনিকায়নে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজিরুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণমহাদেবপুরে দিঘিতে গোসলে নেমে স্কুল শিক্ষার্থীর মৃত্যু২৬ নং ওয়ার্ডে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ,নাঈমের ডাস্টবিন স্থাপনঅবৈধভাবে ধানী জমির মাটি কাটায় দুইজনকে বিনাশ্রম কারাদণ্ডরাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ঐতিহ্য ফিরিয়েআনতে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি‘খাদ্যগুদামে নয়ছয় হলে ছাড় নয়, সিন্ডিকেটও রেহাই পাবে না’সৌদির আগুনে নিহত বাগমারার শ্যামলের দাফন সম্পন্ন, স্বজনদের আহাজারিনেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা: চীনের উদ্ধারকাজ স্থগিতনিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষকচাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসল করতে গিয়ে ৫ কিশোরীর মৃত্যুপুঠিয়ায় সার ও কীটনাশক ব্যবসায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ডদেশ ও জাতির কল্যাণে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে : এমপি মোশারফ হোসেনবাগমারায় সংরক্ষিত নারী এমপির ডিও লেটার প্রত্যাখ্যান করে এলাকাবাসীর সংবাদ সম্মেলন
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> আলুর তৈরি ভিন্ন স্বাদের জিলাপি

আলুর তৈরি ভিন্ন স্বাদের জিলাপি

ধূমকেতু নিউজ ডেস্ক : যারা মিষ্টি খেতে পছন্দ করেন তাদের কাছে অন্যতম পছন্দের খাবার হলো জিলাপি। সাধারণত জিলাপি হিসেবে যে খাবারকে আমরা জানি, তার বাইরেও আছে আরও নানা স্বাদের জিলাপি। ঘরে থাকা আলু দিয়ে খুব সহজেই তৈরি করা যায় ভিন্ন স্বাদের জিলাপি।

চলুন রেসিপি জেনে নেয়া যাক রেসিপিটি-

ডো তৈরি করতে যা যা দরকার-

সেদ্ধ আলু- ২ কাপ

গুঁড়া দুধ- ২ কাপ

বেকিং পাউডার- ২ চা চামচ

ঘি- ৪ টেবিল চামচ

ময়দা- পরিমাণমতো
তেল- ২ কাপ।

সিরা তৈরি করতে যা যা দরকার-

চিনি- ২ কাপ

পানি- ৪ কাপ
এলাচ- ৪ টি।

প্রস্তুত পদ্ধতি-

প্রথমে চিনি, পানি ও এলাচ একসঙ্গে ফুটিয়ে সিরা তৈরি করে নিন। এবার অন্য একটি পাত্রে সেদ্ধ আলুর সঙ্গে গুঁড়া দুধ, বেকিং পাউডার, ঘি ও পরিমাণমতো ময়দা দিয়ে ডো তৈরি করে নিন।

এরপর সেই ডো থেকে ছোট ছোট অংশ নিয়ে লম্বা লেচি তৈরি করে জিলাপির মতো প্যাঁচ দিয়ে নিন। তারপর কড়াইতে তেল গরম হতে দিন। জিলাপিগুলো অল্প আঁচে সময় নিয়ে ভেজে ফেলুন।

এরপর সিরায় দিয়ে জ্বাল দিন ছয়-সাত মিনেটের মতো। এবার নামিয়ে আরও আধা ঘণ্টার মতো রেখে দিন। এরপর পরিবেশন করুন মজার স্বাদের তৈরি আলুর জিলাপি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ