IMG-LOGO

শনিবার, ২৯ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়’শহীদ জিয়া শিশুপার্কের আধুনিকায়নে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজিরুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণমহাদেবপুরে দিঘিতে গোসলে নেমে স্কুল শিক্ষার্থীর মৃত্যু২৬ নং ওয়ার্ডে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ,নাঈমের ডাস্টবিন স্থাপনঅবৈধভাবে ধানী জমির মাটি কাটায় দুইজনকে বিনাশ্রম কারাদণ্ডরাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ঐতিহ্য ফিরিয়েআনতে পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি‘খাদ্যগুদামে নয়ছয় হলে ছাড় নয়, সিন্ডিকেটও রেহাই পাবে না’সৌদির আগুনে নিহত বাগমারার শ্যামলের দাফন সম্পন্ন, স্বজনদের আহাজারিনেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা: চীনের উদ্ধারকাজ স্থগিতনিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষকচাঁপাইনবাবগঞ্জে বন্যার পানিতে গোসল করতে গিয়ে ৫ কিশোরীর মৃত্যুপুঠিয়ায় সার ও কীটনাশক ব্যবসায়ী ১৫ হাজার টাকা অর্থদণ্ডদেশ ও জাতির কল্যাণে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে : এমপি মোশারফ হোসেনবাগমারায় সংরক্ষিত নারী এমপির ডিও লেটার প্রত্যাখ্যান করে এলাকাবাসীর সংবাদ সম্মেলন
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> সুস্বাদু রসালো দুধপুলি

সুস্বাদু রসালো দুধপুলি

ধূমকেতু নিউজ ডেস্ক : শীতের আগমনের সঙ্গে সঙ্গেই মনে আসে সুস্বাদু সব পিঠার কথা। দুধ, খেজুর গুড়, নারিকেল, চালের গুড়ো এসব উপকরণে বানানো যায় মজাদার, রসালো কিছু পিঠা। এর মধ্যে ঘন দুধের মাঝে ভাসতে থাকা আধখানা চাঁদের মত পুলিপিঠার কথা জানেন না এমন কমই আছেন। নারিকেল আর গুড়ের পুর দিয়ে তৈরি এই পিঠা যেমন সুস্বাদু তেমন স্বাস্থ্যকরও বটে। কারণ এটা তৈরিতে নেই কোন ভাজাভুজির বালাই। পিঠাটি তৈরি করতে লাগে যেসব উপকরণ-

খামিরের জন্য লাগবে এক কাপ চালের গুঁড়ো

সিকি চা চামচ লবণ ও এক কাপ পানি

পুরের জন্য দরকার এক কাপ নারিকেল কোরানো

আধা কাপ খেজুরের গুড়

দুইটি এলাচ

দুই টুকরো দারুচিনি

দুই টেবিল চামচ গুঁড়ো দুধ

এক লিটার তরল দুধ

আধা কাপ খেজুরের গুড়

এক টেবিল চামচ চালের গুঁড়ো

এবার চলুন জেনে নেই এসব উপকরণ দিয়ে কিভাবে তৈরি করতে হবে পিঠাটি-

১) প্রথমেই দুধ জ্বাল দিয়ে ঘন করে নিতে হবে। এক লিটার দুধ কম আঁচে বেশ সময় নিয়ে জ্বাল দিন। বারবার নেড়ে দিন যাতে নিচে পুড়ে না যায় এবং মোটা সর না পড়ে। দুধ তিনভাগের একভাগ হয়ে এলে বুঝবেন তা হয়ে এসেছে।

২) এবার পুর তৈরি করে নিন। একটি সসপ্যানে নারিকেল, গুড়, এলাচ ও দারুচিনি নিন। মাঝারি আঁচে নেড়েচেড়ে নিন। যখন দেখবেন মিশ্রণটি আঠালো হয়ে এসেছে এবং রঙটাও পাল্টে গেছে, তখন চাইলে নামিয়ে নিতে পারেন অথবা এতে গুঁড়ো দুধ দিয়ে আরেকটু নেড়ে নিতে পারেন। এতে স্বাদ অনেকটাই পাল্টে যাবে।

৩) একটি পাত্রে এক কাপ পানি ও লবণ দিয়ে ফুটিয়ে নিন। পানি ফুটে এলে এতে চালের গুঁড়ো দিয়ে দিন। ১০ মিনিট সেদ্ধ করুন। নামিয়ে একটু ঠাণ্ডা হতে দিন। হাতে ধরার মত ঠাণ্ডা হয়ে এলে তা ভালো করে মেখে খামির তৈরি করে নিন। খামিরের ওপরে একটা ভেজা কাপড় দিয়ে রাখুন।

৪) খামির থেকে ছোট ছোট বল তৈরি করে নিন হাতেই। এবার এটাকে চেপে চেপে একটা পকেটের মত তৈরি করে ভেতরে একটু পুর দিন এবং পুলিটাকে বন্ধ করে দিন। তৈরি করার পর পুলিটাকে কাপড়ের নিচে রাখুন। এভাবে সবগুলো পুলি তৈরি করে নিন।

৫) খেজুরের গুড়ের সঙ্গে পানি মিশিয়ে জ্বাল দিয়ে একটু পাতলা করে নিন। এরপর তা ঠাণ্ডা করে নিন। ঠাণ্ডা দুধের সাথে ঠাণ্ডা গুড় মিশিয়ে নিন। এতে দুধ কেটে যাবার চিন্তা থাকবে না। এবার এই দুধ কম আঁচে একটু গরম করে নিন। হালকা গরম দুধে পুলিগুলো দিয়ে দিন এবং কম আঁচেই রাখুন আরো ৫-৬ মিনিট। এরপর পুলিগুলোকে উলটে দিন আলতো হাতে। দুধ বেশী পাতলা মনে হলে এর সাথে একটু চালের গুঁড়ো মিশিয়ে নিন। আরও ২-৩ মিনিট সেদ্ধ হতে দিন পুলিগুলোকে।

এরপর নামিয়ে গরম গরম পরিবেশন করতে পারেন মজাদার দুধপুলি, খেতে পারেন ফ্রিজে রেখেও।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ