IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> টপ নিউজ >> বিনোদন >> ক্যাটরিনা-কারিনার মধ্যে কে বেশি আবেদনময়ী

ক্যাটরিনা-কারিনার মধ্যে কে বেশি আবেদনময়ী

ধূমকেতু নিউজ ডেস্ক : করণ জোহরের সঙ্গে কোনো অনুষ্ঠানে অংশ নেওয়া বলিউডের যেকোনো নায়ক-নায়িকার জন্য আনন্দের। রসবোধসম্পন্ন এই পরিচালক ও উপস্থাপক অনুষ্ঠানে খুবই মজা করেন, আড্ডায় মাতিয়ে রাখেন সঙ্গীকে।

ভারতের বিনোদনভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, করণ জোহরের এটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বলিউড নায়ক সাইফ আলি খান। ঝলক দিল নামে রিয়েলিটি শোতে বলিউড নায়িকা ক্যাটরিনা কাইফ ছিলেন মঞ্চে। ছিলেন বলিউড সুপারস্টার শহীদ কাপুরও।

অনুষ্ঠানে করণ জোহর প্রশ্ন করছিলেন আর উত্তর দিচ্ছিলেন সাইফ। প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্বে, করণ হঠাৎ সাইফ আলিকে প্রশ্ন করে বসেন, কে বেশি হট (আবেদনময়ী) —ক্যাটরিনা না কারিনা?

এই প্রশ্নে কিছুটা বিব্রতকর অবস্থায় পড়েন সাইফ। পরে নিজেকে সামলে প্রশ্নের জবাবে বলেন, তার ঘরনির চেয়ে ক্যাটরিনা বেশি আবেদনময়ী।
তার এই জবাবে হাসির রোল পড়ে যায় অনুষ্ঠানস্থলে।

এরপরই করণ মনে করিয়ে দেন, ‘ভুলে যেও না তোমাকে ঘরেও ফিরতে হবে’। সাইফের জবাব শুনে স্তম্ভিত হয়ে যান শহীদ, অন্যদিকে লজ্জায় লাল ক্যাটরিনা। অনের জোরাজুরির পর সাইফ বলেন, ‘হ্যাঁ, কারিনাই সবচেয়ে হট’।

এ সময় করণ জোহর বলে উঠেন, আমার কাছে সাইফকে নার্ভাস মনে হচ্ছে। শহীদ কাপুর এই পরিস্থিতি স্বাভাবিক করতে পারেন।

করণ বলেন, শহীদ কাপুর, ক্যাটরিনা ও সাইফ তিনজনের কাছ থেকেই আমি জানতে চাইবে কে বেশি হট? এর জবাবে শহীদ বলেন, স্ত্রী মীরা কাপুরকে আমার কাছে সবচেয়ে বেশি আবেদনময়ী মনে হয়। আর ক্যাটরিনা তার সাবেক প্রেমিক রণবীর কাপুরের নাম বলেন। সাইফ বলেন, কারিনা কাপুর হট। কারিনা ও ক্যাটরিনার মধ্যে তুলনা করতে বলে সাইফ বলেন, ক্যাটরিনা।

সম্প্রতি ভাইরাল হয়েছে ৭ বছর আগের সেই পুরনো ভিডিও। যা ঘিরে নতুন করে শোরগোল সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের একটা অংশের দাবি, নিশ্চিতভাবেই শহিদ ওই মুহূর্তে পালাতে চাইছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31