IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় আমির হামজার বিরুদ্ধে নারীদের মানববন্ধন: জানেন না ব্যানারে কী লেখা, বিচার চাইলেন হাসিনারবাগমারার ভবানীগঞ্জ পৌর নির্বাচনে জামায়াতের একক প্রার্থী ড. ওয়ারেছ আলীমোহনপুরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন বিষয়ক প্রচারণামূলক কর্মশালাপুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অপহরণের ১৩ মাস পর উদ্ধার, আটক ১নিয়ামতপুরে রোপণের ৯০ দিনেই ব্রি-৯০ ধান কাটতে পেরে খুশি কৃষকসিংড়ায় জুয়ার আসর থেকে দেড় লাখ টাকাসহ দুজন গ্রেপ্তারগোমস্তাপুরে আবারও সার জব্দ ও জরিমানাবাগমারায় জাতীয় যুব দিবস ঘিরে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযানযারা আমাদের ভয় পাইয়ে দেবে ভাবছে, তাদের মুখে শুধুই চুনকালি: কুষ্টিয়ায় সংবাদ সম্মেলনে এমপি নুসরাতরহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনসিরাজগঞ্জে স্বাস্থ্য পরিকল্পনা বিষয়ক কর্মশালা ও প্রশিক্ষণ‘সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়’এটা পতিত আ.লীগের কাজ, হুমকি-ধমকি তাদের পক্ষ থেকেই এসেছে’: এমপি নুসরাতএইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ডিসেম্বরে, রুটিন প্রকাশরাজশাহীতে বিচারকের ছেলে হত্যা মামলায় আসামি লিমনের মৃত্যুদণ্ড
Home >> টপ নিউজ >> বিনোদন >> ‘বিগ বস’ বিজয়ী প্রতিযোগীকে বহিষ্কার করে বিতর্কে সালমান খান

‘বিগ বস’ বিজয়ী প্রতিযোগীকে বহিষ্কার করে বিতর্কে সালমান খান

ধূমকেতু নিউজ ডেস্ক : বর্তমানে ভারতের অন্যতম জনপ্রিয় টেলিভিশন রিয়েলিটি শো ‘বিগ বস’। নানা কারণেই দর্শকের নজর কাড়ে এই অনুষ্ঠান। এর মূলে আছেন উপস্থাপক সালমান খান। কখনো তারকাদের মধ্যকার ভালোবাসা আবার কখনো তুমুল ঝগড়া চলে এই শোতে।

প্রায়ই অনুষ্ঠানটি লাইমলাইটে থাকে বিতর্কিত ঘটনার মধ্য দিয়ে।

চলতি সিজনটাও এর ব্যতিক্রম নয়। এবার সবচেয়ে নাটকীয় ঘটনা ঘটেছে শো-তে বহিষ্কার বিষয়ক। উমর রিয়াজ যিনি এই মৌসুমের অন্যতম সেরা প্রতিযোগী হিসেবে বিবেচিত হয়েছেন তাকে প্রতিযোগিতা থেকে বহিষ্কার করা হয়েছে।

এরপর ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে প্রাক্তন অভিনেতা কামাল আর খান টুইটারে লেখেন, ‘আমি ‘বিগ বস’ শো দেখি না । কিন্তু শুনেছি উমর রিয়াজের সাথে অন্যায় হয়েছে। আমি অনেক আগে থেকেই বলছি এই মানুষটা (সালমান খান) পক্ষপাতদুষ্ট। তিনি বহিরাগতদের ঘৃণা করেন।’

তিনি আরও বলেন, ‘সালমান খান তার ক্ষমতায় অন্ধ হয়ে গেছেন।’

এদিকে মৌসুম শুরু হওয়ার পর থেকেই আক্রমণাত্মক স্বভাবের কারণে শিরোনাম হয়েছেন উমর রিয়াজ। সম্প্রতি একটি নতুন প্রোমোতে দেখা যায় প্রতীকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে হিংসাত্মক হয়ে উঠেন উমর। দুজনে বিশাল তর্ক ও ধাক্কাধাক্কিতে লিপ্ত হন। যেখানে সালমান খান উমরকে তার আচরণের জন্য তিরস্কার করছেন।

সেই ঘটনার জেরে ‘বিগ বস’ উমরকে তার আচরণের জন্য শাস্তি দিয়েছিল। তাকে বহিষ্কারের জন্যও মনোনীত করা হয়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দর্শকদের উপর ছেড়ে দেওয়া হয়েছিল।

আর এতেই ক্ষুব্ধ হয়েছেন নেটিজেনরা। সবাই এই বহিষ্কারকে অন্যায় বলছেন এবং উমরকে হিংসাত্মক প্রতিযোগী হিসেবে চিত্রিত করার জন্য শোয়ের নির্মাতাদের নিন্দা করছেন। উমরের বহিষ্কারকে সমর্থন করায় সালমানের উপর বিরক্ত অনেকে।

অসন্তুষ্ট নেটিজেনরা উমর রিয়াজকে এক কোটিরও বেশি টুইট করে সার্বজনীন বিজয়ী ঘোষণা করেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31