IMG-LOGO

শনিবার, ৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণমান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে জোকাহাট ফুটবল একাদশ চ্যাম্পিয়নধর্ম যার যার, দেশটা সবার- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীমহাদেবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতবরেন্দ্র অঞ্চলে ভূউপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে’- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীধামইরহাটে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রারাণীনগরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রামহাদেবপুরে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবউপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিতমান্দায় হাতুড়িপেটায় আহত ব্যক্তির ৫ মাস পর হাসপাতালে মৃত্যুসিংড়ায় রামানন্দ খাজুরা ইউনিয়নে জামায়াতের প্রার্থী শহিদুল ইসলামমহাদেবপুরে আত্রাই নদীতে মাছের পোনা অবমুক্তকরণসিংড়ায় শোলাকুড়া মাদ্রাসা মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি আনুসকল ধর্ম-বর্ণের মানুষের পাশে থাকার বার্তা এমপি মোশারফ হোসেনেরনৈতিক ও আধুনিক শিক্ষার মানদন্ডে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব অপরিসীম -আনু এমপি
Home >> টেক ওয়ার্ল্ড >> টপ নিউজ >> রাতারাতি জাকারবার্গের ক্ষতি ২৯ বিলিয়ন ডলার

রাতারাতি জাকারবার্গের ক্ষতি ২৯ বিলিয়ন ডলার

ধূমকেতু নিউজ ডেস্ক : জনপ্রিয়তায় পতন শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম নেটওয়ার্ক ফেসবুকের। শেষ দুই ত্রৈমাসিকে প্রায় ১০ লাখ ব্যবহারকারীকে হারিয়েছে সংস্থাটি। দীর্ঘ ১৮ বছরের ইতিহাসে এই প্রথমবার ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা এই পরিমাণে কমল।

জনপ্রিয়তায় এমন পতনের পর পড়ে গেছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেট ‘র শেয়ারদর। এর জেরে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ ২৯ বিলিয়ন ডলার হারিয়েছেন।

কোম্পানিটি প্রত্যাশার চেয়ে কম আয় করেছে বলে ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টা পরই মেটার শেয়ারদর প্রায় ২৫ শতাংশ পড়ে যায়।

২০২১ সালের শেষ তিন মাসে দৈনিক সক্রিয় ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ছিল ১৯২ কোটি ৯০ লাখ। এর আগের তিন মাসে এই ব্যবহারকারী সংখ্যা ছিল ১৯৩ কোটি। অর্থাৎ গত বছরের শেষ তিন মাসে ফেসবুকের সক্রিয় ব্যবহারকারী কমেছে ১০ লাখ।

বলা হচ্ছে, প্রতিদ্বন্দ্বী কোম্পানি টিকটক ও ইউটিউবের সঙ্গে প্রতিযোগিতায় কুলিয়ে উঠতে না পেরে ব্যবহারকারী হারিয়েছে ফেসবুক।

জাকারবার্গ অবশ্য বলেন, ‘টিমগুলো দারুণ করছে এবং প্রোডাক্টও খুব দ্রুত বাড়ছে।’

তিনি বলেন, টিকটক ইতিমধ্যেই তাদের বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িয়ে গেছে।

পারফরম্যান্স খারাপ হওয়ায় মেটার স্টক মার্কেট ভ্যালু ২০০ বিলিয়ন ডলার পড়ে গেছে। ফলে কমে গেছে জাকারবার্গের সম্পদের পরিমাণও।

ব্লুমবার্গ বিলিয়নেয়া’স ইনডেক্স অনুসারে, জাকারবার্গ এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ধনীদের তালিকায় সপ্তম অবস্থানে আছেন। সূত্র: ইন্ডিপেনডেন্ট ইউকে

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031