IMG-LOGO

রবিবার, ১৯ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ীতে জাতীয় টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রশিক্ষণ সভা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে প্রায় ছয় হাজার নেশা জাতীয় সিরাপ জব্দ করেছে বিজিবি‘তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফ’র সম্পর্ক নেই’বাংলাদেশ ও শ্রীলংকা নারী দলের তিন ম্যাচ ওয়ানডে সিরিজ কাললিবিয়া উপকূলে ১ বাংলাদেশিসহ ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধারচারঘাটে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু, পরিবারের আহাজারিকুষ্টিয়ায় পুকুরে ভাসলো নবজাতকের লাশতানোরে বিএনপির মতবিনিময় সভাতানোর পৌরসভা স্কুল এন্ড কলেজে বিদায় ও সম্মাননামোহনপুরে সাংবাদিক মোজাহারুল ইসলামের ইন্তেকালতানোরে সার ব্যবসায়ীদের সাথে এমপির মতবিনিময়গোমস্তাপুরে কর্মব্যস্ত দিন পার করলেন এমপিচাঁপাইনবাবগঞ্জে পিকআপ-সাইকেল মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধ নিহতনন্দীগ্রামে আগুনে পুড়ে ছাই কৃষকের বাড়িরাণীনগরে ধানে বিএলবি রোগের আক্রমণে দিশেহারা কৃষক
Home >> টেক ওয়ার্ল্ড >> টপ নিউজ >> লিড নিউজ >> ফেসবুকের কাছে ৩৭১টি আইডির তথ্য চেয়েছে সরকার

ফেসবুকের কাছে ৩৭১টি আইডির তথ্য চেয়েছে সরকার

ধূমকেতু নিউজ ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের কাছে ৩৭১টি আইডির তথ্য চেয়েছে সরকার। এজন্য সরকারকে ২৪১টি রিকোয়েস্ট (অনুরোধ) পাঠাতে হয়। এর মধ্যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে অনুরোধ ১৪২টি (৫৮.৯ শতাংশ) এবং ৯৯টি (৪১.১ শতাংশ) জরুরি অনুরোধ।

বাংলাদেশ সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে ৪৪ শতাংশ অনুরোধের বিপরীতে কিছু কিছু তথ্য দিয়েছে ফেসবুক যা জরুরির বেলায় ২৫ শতাংশ আর আইনি প্রক্রিয়ার মাধ্যমে অনুরোধের ৫৭ শতাংশ।

গত ১৯ নভেম্বর রাতে প্রকাশিত ফেসবুকের ট্রান্সপারেন্সি প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। প্রতিবেদন থেকে জানা যায়, এ বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি থেকে জুন) সরকার ফেসবুকের কাছে এই অনুরোধ পাঠায়।

প্রতিবেদনে ফেসবুক উল্লেখ করেছে, সরকারের কাছ থেকে অনুরোধ পাওয়ার পরে ফেসবুক তাদের আইনি কাঠামো ও টার্মস অব সার্ভিসে মাধ্যমে যথাযথভাবে যাচাই করে তবেই তথ্য দেওয়া হয়। সরকারের প্রতিটি অনুরোধ যত্ন ও সতর্কতার সঙ্গে রিভিউ করা হয়েছে।

জানা যায়, ২০১৬ সাল থেকে বাংলাদেশ সরকার ফেসবুকের কাছে তথ্য চাওয়া শুরু করে। অন্যদিকে ৬ মাস পর পর ফেসবুক ট্রান্সপারেন্সি প্রতিবেদন প্রকাশ করে। ফেসবুক প্রতিবেদন প্রকাশ করলেও বিভিন্ন দেশের সরকারের চাওয়া কোনও আইডির তথ্য প্রকাশ (প্রতিবেদনে) করে না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031