IMG-LOGO

শনিবার, ২৮ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন’নওহাটা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উদ্বোধনরাজশাহীতে আদিবাসী লবাণ উৎসব, ঐতিহ্যবাহী নাচ-গানে মুখরিত সংস্কৃতির মিলনমেলাসিরাজগঞ্জ জেলা তথ্য অফিসের নিজেস্ব ভবন তথ্য কমপ্লেক্সের কাজের অগ্রগতি পরিদর্শনমহাদেবপুরে আওয়ামী ওলামা লীগের সভাপতি আটকরাজশাহীতে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনসমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে রাজশাহী মহানগর বিএনপির পর্যবেক্ষণ সভাবর্ণাঢ্য আয়োজনে রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশনহাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপনরাজপাড়া থানা বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিলমহাদেবপুরে অভ্যন্তরীন আমনধান সংগ্রহের উদ্বোধনমান্দায় কিশোরকে হত্যা করে চার্জারভ্যান ছিনতাইয়ের অভিযোগগোমস্তাপুরে প্রাণীসম্পদ সেবা সপ্তাহের উদ্বোধননাচোলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ উদযাপনরাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণরাণীনগরে ৫ ভরি স্বর্ণালংকার ও ৮ ভরি চাঁদির গহনাসহ অর্থ চুরি
Home >> টেক ওয়ার্ল্ড >> ক্ষতিকারক কন্টেন্টে জরিমানা গুনতে হবে ফেসবুক-টুইটারকে

ক্ষতিকারক কন্টেন্টে জরিমানা গুনতে হবে ফেসবুক-টুইটারকে

ধূমকেতু নিউজ ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার ও টিকটকের অবৈধ কন্টেন্ট সরানো ও সেগুলোর প্রচার বন্ধ করতে নতুন নিয়ম চালু করেছে ব্রিটেন। নিয়মানুযায়ী কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম বা ওয়েবসাইট এই নিয়ম ভাঙলে তাদের সর্বোচ্চ ১৮ মিলিয়ন পাউন্ড বা কোম্পানির ১০ শতাংশ টার্নওভার জরিমানার মুখোমুখি হতে হবে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) ব্রিটেনে এ সংক্রান্ত একটি বিধি চালু করা হয়। এক বছর পরে সেটিকে আইন হিসেবে কার্যকর করা হবে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

ব্রিটেনের নতুন নিয়মানুযায়ী, যে সাইটগুলো ক্ষতিকারক ও অবৈধ কন্টেন্ট প্রকাশ করে এই নিয়ম ভাঙতে পারে সেগুলো বন্ধ করে দেয়া হবে এবং ওই ধরনের কন্টেন্টের জন্য সিনিয়র ম্যানেজাররা দায়বদ্ধ থাকবে বলে বিধিতে উল্লেখ করা হয়েছে।

অনলাইনে শিশুদের ধর্ষণ ও পর্নোগ্রাফিসহ ক্ষতিকারক কন্টেন্ট থেকে বাঁচাতে এই বিধিমালা তৈরি করা হয়েছে। সরকার বলছে, শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে টেকনোলজির প্ল্যাটফর্মগুলোকে আরও বেশি দায়িত্ববান হওয়া প্রয়োজন।

ব্রিটেনের ডিজিটাল সেক্রেটারি অলিভার ডাউডেন বলেন, ‘আমরা শিশু ও দুর্বল ব্যবহারকারীদের সুরক্ষার জন্য প্রযুক্তির জবাবদিহিতার নতুন যুগে প্রবেশ করছি। এই খাতের প্রতি আস্থা ফিরিয়ে আনতে ও বাক-স্বাধীনতার জন্য এ ব্যবস্থা নেয়া হয়েছে।’

ব্রিটেনের গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা অফকমকে এই জরিমানা করার ক্ষমতা দেয়া হবে। নিয়মানুযায়ী কোনো কোম্পানি নিয়ম ভাঙলে সর্বোচ্চ ১৮ মিলিয়ন পাউন্ড বা বিশ্বব্যাপী কোম্পানিটির ১০ শতাংশ পর্যন্ত টার্নওভার জরিমানা করার ক্ষমতা থাকবে।

চলতি বছরে ফেব্রুয়ারিতে ফেসবুক ও গুগল জানিয়েছিল, তারা সরকারের সঙ্গে এই বিধিমালা নিয়ে কাজ করবে। উভয় সংস্থা জানিয়েছিল, তারা সুরক্ষার বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে গ্রহণ করেছে এবং এই ধরনের কন্টেন্ট কিভাবে বন্ধ করা যায় সেজন্য তারা ইতিমধ্যে তাদের নীতিমালা ও পরিচালন পদ্ধতির মধ্যে পরিবর্তন এনেছে।

তবে মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় অনলাইন সাংবাদিকতা ও সংবাদপত্রে পাঠক মন্তব্যের ক্ষেত্রে এই বিধিমালা গণ্য হবে না।

সূত্র: রয়টার্স

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31