IMG-LOGO

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান নিয়ে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ সংবাদ প্রকাশের প্রতিবাদরহনপুর ইউসুফ আলী সরকারি কলেজে অভিভাবক সমাবেশবাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতপার্কে পরকীয়া প্রেমিক যুগলের বিষপান, হাসপাতালে ভর্তিনিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১তানোরে জেলা পরিষদ ডাকবাংলোর শুভ উদ্বোধনচলনবিল পরিষ্কার-পরিচ্ছন্নতা ও দূষণ রোধে ডাস্টবিন সরবরাহহারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন আরএমপি পুলিশ কমিশনারনিয়ামতপুরে ছেলের বিরুদ্ধে মায়ের গলায় ছুরি ধরে হত্যা চেষ্টার অভিযোগরাণীনগরে ২লাখ টাকার নিষিদ্ধ জাল আগুনে পুরে ভস্মিভূতপুঠিয়ায় মাদকসেবীকে ৩ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদানফুলবাড়ী নির্বাচন অফিসে টাকা ছাড়া সেবা মেলে না, অভিযোগরাণীনগরে প্রবাসীর বাড়ীতে আগুনে ২লাখ টাকার মালামাল ভস্মিভূতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ: স্বরাষ্ট্রমন্ত্রী
Home >> টেক ওয়ার্ল্ড >> ভূপৃষ্ঠে আছড়ে পড়তে পারে এক ভয়ানক রকেট

ভূপৃষ্ঠে আছড়ে পড়তে পারে এক ভয়ানক রকেট

akas

ধূমকেতু নিউজ ডেস্ক : অচিরেই পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে ভূপৃষ্ঠে আছড়ে পড়তে পারে চীনা বিজ্ঞানীদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া উপগ্রহবাহী একটি ভারী রকেট। সম্প্রতি চীন থেকে নিক্ষেপ করার পর ‘লং মার্চ ৫-বি’ নামের ২১ টন ওজনের রকেটটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

মার্কিন নিউজ চ্যানেল সিএনএন-এর বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা স্পুৎনিক এ খবর জানিয়েছে।

এতে বলা হয়েছে, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়- পেন্টাগনের মুখপাত্র মাইক হাওয়ার্ড বলেছেন, রকেটটির সম্ভাব্য আছড়ে পড়ার স্থান সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না।

তিনি বলেন, মার্কিন সেনাবাহিনীর স্পেস বিভাগের কমান্ডের দেয়া তথ্য অনুযায়ী, রকেটটি আগামী ৮ মে নাগাদ পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করতে পারে। বর্তমানে রকেটটি প্রচণ্ড গতিতে মহাকাশের কক্ষপথে ঘুরতে থাকায় এটির গতিপথ শনাক্ত করা কঠিন; তবে ভূপৃষ্ঠে আছড়ে পড়ার কয়েক ঘণ্টা আগে বলে দেয়া যাবে এটি ঠিক কোন স্থানে পড়বে।

এর আগে অনেক ঢাকঢোল পিটিয়ে গত ২৮ এপ্রিল রকেটটি উৎক্ষেপণ করেছিল চীন।

এদিকে আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অ্যাস্ট্রো ফিজিক্সের বিজ্ঞানী জনাথন ম্যাকডোয়েল সিএনএনকে বলেছেন, “আমরা ধারনা করছি, রকেটটি আগামী ৮ থেকে ১০ মে’র মধ্যে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে। এ সময়ের মধ্যে চীনা উপগ্রহবাহী রকেটটি প্রতি দুই দিনে পৃথিবীকে ৩০ বার প্রদক্ষিণ করবে। এ সময়ে ঘণ্টায় এটির গতি থাকবে ১৮ হাজার মাইল (প্রায় ২৯ হাজার কিলোমিটার)। কাজেই আপনি যদি এক ঘণ্টার হিসাবে গরমিল করেন তাহলে এটি আপনার ধারণার স্থান থেকে ১৮ হাজার মাইল দূরে কোথাও আছড়ে পড়বে।”

উল্লেখ্য, পৃথিবীর কক্ষপথে নিজের একটি মহাকাশ স্টেশন বানাতে চাচ্ছে চীন। প্রকল্পের নাম- ‘তিয়ানশে মহাকাশ স্টেশন’। এটি উৎক্ষেপণের জন্য কিছুদিন ধরেই প্রস্তুতি নিচ্ছে দেশটি। ওই মহাকাশ স্টেশনের একটি ‘মডিউল’ (অংশ) পরীক্ষামূলকভাবে পৃথিবীর কক্ষপথে পাঠাতে গত ২৮ এপ্রিল লং মার্চ ৫বি রকেট উৎক্ষেপণ করেছিল চীনা মহাকাশ গবেষণা সংস্থা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031