IMG-LOGO

রবিবার, ১৯ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চারঘাটে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু, পরিবারের আহাজারিকুষ্টিয়ায় পুকুরে ভাসলো নবজাতকের লাশতানোরে বিএনপির মতবিনিময় সভাতানোর পৌরসভা স্কুল এন্ড কলেজে বিদায় ও সম্মাননামোহনপুরে সাংবাদিক মোজাহারুল ইসলামের ইন্তেকালতানোরে সার ব্যবসায়ীদের সাথে এমপির মতবিনিময়গোমস্তাপুরে কর্মব্যস্ত দিন পার করলেন এমপিচাঁপাইনবাবগঞ্জে পিকআপ-সাইকেল মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধ নিহতনন্দীগ্রামে আগুনে পুড়ে ছাই কৃষকের বাড়িরাণীনগরে ধানে বিএলবি রোগের আক্রমণে দিশেহারা কৃষকবদলগাছীতে ৭ দিনেও মেরামত হয়নি ভাঙা কালভার্ট, ঝুঁকি নিয়ে চলাচল জনসাধারণেরচাঁপাইনবাবগঞ্জে ভিমরুলের কামড়ে ১ জনের মৃ*ত্যু, আহত ২৫সরকারি খালে অবৈধ বাঁধ নির্মাণ, তলিয়ে গেছে ৫ হাজার বিঘা জমির ধানপাবনায় বিশ্বহিমোফিলিয়া দিবস পালিতরায়গঞ্জে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে দরিদ্র কৃষকের ঘরবাড়ি
Home >> টেক ওয়ার্ল্ড >> টপ নিউজ >> যে কারণে বুধবার রাতে লাল হবে চাঁদ

যে কারণে বুধবার রাতে লাল হবে চাঁদ

ধূমকেতু নিউজ ডেস্ক : আগামী বুধবার চাঁদ পুরোপুরি লাল হয়ে যাবে। ওই দিন চন্দ্রগ্রহণ থাকায় এ দৃশ্য দেখা যাবে। তবে চলতি বছরের প্রথম এই চন্দ্রগ্রহণ একটি দুর্লভ মহাজাগতিক। কারণ সেদিন একইসঙ্গে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, সুপারমুন এবং রেড ব্লাড মুন দেখা যাবে। তবে বিশ্বের কিছু অংশের মানুষ আংশিক গ্রহণও দেখতে পারবেন।

বুধবার পৃথিবী, চাঁদ ও সুর্য এক রেখা বরাবর আসবে। এর ফলে পূর্ণ চন্দ্রগ্রহণ হবে। প্রায় দুই বছর পর অনন্য এমন ঘটনায় চাঁদ রক্তিম আকার ধারণ করবে। সবশেষ ২০১৯ সালের ২০ জানুয়ারি চাঁদ রক্তিম বর্ণ ধারণ করেছিল।

দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, এশিয়া, অস্ট্রেলিয়া, এন্টার্টিকা, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে চন্দ্রগ্রহণ দেখা যাবে। ব্রাজিলের পশ্চিম অংশ, আমেরিকার পূর্বদিক এবং কানাডা থেকে চন্দ্রগ্রহণ শুরুর দিক দেখতে পাবেন মানুষ।

আর ভারত মহাসাগরীয় অঞ্চল, শ্রীলঙ্কা, উত্তর-পূর্ব ভারত, চীন, মঙ্গোলিয়া এবং রাশিয়ায় চন্দ্রগ্রহণের শেষের দিকের অংশ দেখা যাবে। মহাজাতিক এই অনন্য দৃশ্য বাংলাদেশ থেকেও দেখা যাবে। বাংলাদেশের কোথায় এবং কখন এই দৃশ্য দেখা যাবে সে বিষয়ে তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

খবরে বলা হয়েছে, চন্দ্রগ্রহণটি ঢাকায় সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে শুরু হয়ে শেষ হবে ৭টা ৫১ মিনিট ১৮ সেকেন্ডে। ময়মনসিংহে সন্ধ্যা ৬টা ৪২ মিনিট ৪২ সেকেন্ডে শুরু হয়ে শেষ হবে ৭টা ৫৩ মিনিটে। চট্টগ্রামে সন্ধ্যা ৬টা ৩২ মিনিট ১৮ সেকেন্ড শুরু হয়ে শেষ হবে ৭টা ৪২ মিনিট ৩৬ সেকেন্ডে। সিলেটে সন্ধ্যা ৬টা ৩৭ মিনিট ১৮ সেকেন্ডে শুরু হয়ে শেষ হবে ৭টা ৪৭ মিনিট ৩৬ সেকেন্ডে। খুলনায় সন্ধ্যা ৬টা ৪২ মিনিটি ২৪ সেকেন্ডে শুরু হয়ে শেষ হবে ৭টা ৫২ মিনিট ৪২ সেকেন্ডে।

এছাড়া বরিশালে সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে শুরু হয়ে শেষ হবে ৭টা ৫৩ মিনিট ১৮ সেকেন্ডে। রাজশাহীতে সন্ধ্যা ৬টা ৪৮ মিনিট ৫৪ সেকেন্ডে শুরু হয়ে শেষ হবে ৭টা ৫৯ মিনিট ১২ সেকেন্ডে ও রংপুরে গ্রহণ শুরু হবে সন্ধ্যা ৬টা ৪৯ মিনিট ৩০ সেকেন্ডে শুরু হয়ে শেষ হবে ৭টা ৫৯ মিনিট ৪৮ সেকেন্ডে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news