IMG-LOGO

শুক্রবার, ৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিতচাঁপাইনবাবগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বৃক্ষরোপণমান্দায় আন্তঃক্লাব ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে জোকাহাট ফুটবল একাদশ চ্যাম্পিয়নধর্ম যার যার, দেশটা সবার- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীমহাদেবপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতবরেন্দ্র অঞ্চলে ভূউপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে’- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রীধামইরহাটে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রারাণীনগরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রামহাদেবপুরে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবউপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিতমান্দায় হাতুড়িপেটায় আহত ব্যক্তির ৫ মাস পর হাসপাতালে মৃত্যুসিংড়ায় রামানন্দ খাজুরা ইউনিয়নে জামায়াতের প্রার্থী শহিদুল ইসলামমহাদেবপুরে আত্রাই নদীতে মাছের পোনা অবমুক্তকরণসিংড়ায় শোলাকুড়া মাদ্রাসা মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি আনুসকল ধর্ম-বর্ণের মানুষের পাশে থাকার বার্তা এমপি মোশারফ হোসেনেরনৈতিক ও আধুনিক শিক্ষার মানদন্ডে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব অপরিসীম -আনু এমপি
Home >> টেক ওয়ার্ল্ড >> টপ নিউজ >> ভিডিও কলে অংশগ্রহণের সহজ ফিচার আনবে হোয়াটসঅ্যাপ

ভিডিও কলে অংশগ্রহণের সহজ ফিচার আনবে হোয়াটসঅ্যাপ

ধূমকেতু নিউজ ডেস্ক : জনপ্রিয় মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ নতুন একটি ফিচার নিয়ে আসছে গ্রাহকদের জন্য। এই ফিচারটির সাহায্যে গ্রাহকরা চলমান ভিডিও কলে যোগ দিতে পারবেন খুব সহজেই। এর জন্য দ্বিতীয় কোনো ব্যবহারকারীকে তাদেরকে যুক্ত করার প্রয়োজন হবে না।

সম্প্রতি হোয়াটসঅ্যাপ আইওএস বিটা গ্রাহকদের জন্য নতুন ইউজার ইন্টারফেসও লঞ্চ করেছে। নতুন জয়েনএবেল কল ফিচার আইওএস ডিভাইসের জন্য হোয়াটসঅ্যাপ বিটা ভার্সন আপডেট ২.২১.১৪০-এর সঙ্গে গ্রাহকদের কাছে পৌঁছে যাবে। নতুন ইন্টারফেসে গ্রুপ কলিংও রোল আউট করবে হোয়াটসঅ্যাপ।

ডব্লিউএবিটাইনফো-এর রিপোর্ট অনুযায়ী, নতুন ইউজার ইন্টারফেসকে শিগগিরই অ্যান্ড্রয়েড গ্রাহকদের জন্য লঞ্চ করবে। নতুন ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা চলমান কোনো ভিডিও কলে সহজেই যোগ দিতে পারবেন। অন্য কারো সহযোগীতা প্রয়োজন হবে না।

‘ট্যাপ টু জয়েন’ ফিচার এই মুহূর্তে, হোয়াটসঅ্যাপের গ্রুপ ভয়েস কলগুলোতে নির্দিষ্ট সংখ্যক সদস্যের উপস্থিতিতে কনফারেন্স আকারে সম্পন্ন হয়। সেক্ষেত্রে ‘ট্যাপ টু জয়েন’ ফিচারের মাধ্যমে এই জাতীয় গ্রুপ কলে জয়েন করার ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন গ্রাহকরা। যদি কোনো ইউজার প্রথমে গ্রুপ কলে যোগদান করতে ব্যর্থ হন, তবে তারা গ্রুপ চ্যাটের অভ্যন্তরে ‘জয়েন কল’বাটন ট্যাপ করেও সেই কনফারেন্সে যোগ দিতে পারবেন।

ডব্লিউএবিটাইনফো আরও জানিয়েছে যে, হোয়াটসঅ্যাপের আইওএস ডিভাইসের জন্য গ্রুপ ভয়েস কলগুলোর ক্ষেত্রে ইন্টারফেসে আরও উন্নত ডিজাইন এবং সহজতর অপশন দেখা যাবে। এতে অ্যাপ্লিকেশন ইআইটি দেখতে নাকি অ্যাপল-এর ফেসটাইমের মতো আকর্ষণীয় লাগবে। পাশাপাশি আরও শোনা যাচ্ছে, আইওএস ইউজাররা একটি নতুন রিং বাটনও দেখতে পাবেন। গ্রাহকরা নতুন এই ফিচারটির জন্য এখন অপেক্ষা করছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031