IMG-LOGO

বৃহস্পতিবার, ৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান নিয়ে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ সংবাদ প্রকাশের প্রতিবাদরহনপুর ইউসুফ আলী সরকারি কলেজে অভিভাবক সমাবেশবাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতপার্কে পরকীয়া প্রেমিক যুগলের বিষপান, হাসপাতালে ভর্তিনিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, গ্রেপ্তার ১তানোরে জেলা পরিষদ ডাকবাংলোর শুভ উদ্বোধনচলনবিল পরিষ্কার-পরিচ্ছন্নতা ও দূষণ রোধে ডাস্টবিন সরবরাহহারিয়ে যাওয়া ১২৫টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন আরএমপি পুলিশ কমিশনারনিয়ামতপুরে ছেলের বিরুদ্ধে মায়ের গলায় ছুরি ধরে হত্যা চেষ্টার অভিযোগরাণীনগরে ২লাখ টাকার নিষিদ্ধ জাল আগুনে পুরে ভস্মিভূতপুঠিয়ায় মাদকসেবীকে ৩ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদানফুলবাড়ী নির্বাচন অফিসে টাকা ছাড়া সেবা মেলে না, অভিযোগরাণীনগরে প্রবাসীর বাড়ীতে আগুনে ২লাখ টাকার মালামাল ভস্মিভূতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ: স্বরাষ্ট্রমন্ত্রী
Home >> টপ নিউজ >> টেক ওয়ার্ল্ড >> ইন্টারনেট ছাড়াই গুগল ড্রাইভ ব্যবহারের সুবিধা

ইন্টারনেট ছাড়াই গুগল ড্রাইভ ব্যবহারের সুবিধা


ধূমকেতু নিউজ ডেস্ক : জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের একটি সেবা হলো গুগল ড্রাইভ। ক্লাউড স্টোরেজ প্ল্যাটফর্মগুলোর মধ্যে গুগল ড্রাইভ খুবই জনপ্রিয়। এটি ব্যবহার করে সহজে ও নিরাপদে ফাইল রাখা যায়। ক্লাউডে ফাইল সংরক্ষণ করে বলে গুগল ড্রাইভের বেশ কিছু সুবিধা আছে।

এগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো হলো—

  • কম্পিউটার বা মোবাইল ফোন নষ্ট হলে বা হারিয়ে গেলেও ফাইল নষ্ট কিংবা হারাবে না।
  • ছবি, ওয়ার্ড ডকুমেন্ট, পিডিএফ, অডিও, ভিডিওসহ ছোট-বড় সব ধরনের ফাইল সংরক্ষণ করা যায়।
  • মোবাইল ফোন, কম্পিউটার, ট্যাবলেটসহ যেকোনো যন্ত্র থেকে ব্যবহার করা যায়।

আর এ কাজগুলো করতে ইন্টারনেট কানেকশনের প্রয়োজন হয়। কিন্তু ভারতের প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ জানিয়েছে, ড্রাইভের গুরুত্বপূর্ণ একটি আপডেট ঘোষণা দিয়েছে গুগল। এই আপডেটে অফলাইনেও ড্রাইভ ব্যবহারের সুযোগ থাকছে। ফলে ইন্টারনেট সংযোগ না থাকলেও ড্রাইভের সুবিধা নিতে পারবেন ব্যবহারকারীরা।

এজন্য অফলাইনে ড্রাইভ অ্যাকসেস করার শুরুতে কম্পিউটারে ইনস্টল করতে হবে গুগল ড্রাইভ অ্যাপটি। এরপরই পাওয়া যাবে অফলাইন অ্যাকসেস অপশন। তারপর সাপোর্টেড ফাইল অপশনে ক্লিক করার পর পেয়ে যাবেন অ্যাভেলেবল অফলাইন অপশন। সেটিকে বেছে নেওয়ার পরই অফলাইনে অ্যাকসেস করতে পারবেন গুগল ড্রাইভ।

২০১৯ সাল থেকেই নতুন এই প্রযুক্তির মহড়া চালিয়েছে গুগল। বহু গ্রাহকই অংশ নিয়েছিলেন এই মহড়ায়। তাতে সাফল্য আসার পরই এবার সর্বসাধারণের জন্য নিয়ে আসা হলো এ প্রযুক্তি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031