IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> ধর্ম >> টপ নিউজ >> প্রতিবার দরূদ পড়লেই মিলবে ১০ নেকি

প্রতিবার দরূদ পড়লেই মিলবে ১০ নেকি

ধূমকেতু নিউজ ডেস্ক : মুমিন মুসলমানের প্রিয় মাস রবিউল আউয়াল। রাসুলের সম্মানে মাসজুড়ে দরূদ আমলে নিজেদের গড়ে তোলা জরুরি। প্রতিবার দরূদ পড়ার মাধ্যমেই অর্জিত হবে রহমতে ভরপুর ১০ নেকি। কেননা এ মাসেই তাশরিফ এনেছেন হজরত মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এ কারণেই মাসটি উম্মতে মুহাম্মাদির জন্য প্রিয়। মাসটি মানব ইতিহাসে তথা মুসলমানদের জন্য উজ্জ্বলতম অধ্যায়।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনে রবিউল আউয়াল খুশির মাস হিসেবেও পরিচিতি। কেননা তিনি এ মাসেই হজরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করেন। এ মাসেই তিনি মদিনায় হিজরত করেন। এ মাসেই তিনি মদিনায় প্রথম ‘মসজিদে কোবা’ নির্মাণ করেন।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভাগমনের মাসটিতে তাঁর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনে বেশি বেশি দরূদ পড়া মুমিন মুসলমানের ঈমানি দায়িত্ব। হাদিসে এসেছে-

হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, যে আমার ওপর একবার দরুদ পড়বে, আল্লাহ তার ওপর ১০টি রহমত বর্ষণ করবেন; তার ১০টি গোনাহ ক্ষমা করে দেবেন এবং তার জন্য রহমতের ১০টি দরজা খুলে দেয়া হবে।’ (মুসনাদে আহামদ, নাসাঈ)

শুধু তা-ই নয়, সপ্তাহের সেরা ইবাদতের দিন ইয়াওমুল জুমআয় বেশি বেশি দরূদ পড়ার নির্দেশ দিয়েছেন স্বয়ং বিশ্বনবি। হাদিসে এসেছে-

হজরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, তোমরা প্রতি জুমআয় আমার ওপর বেশি বেশি দরূদ পড়। কারণ আমার উম্মতের দরূদ পাঠ প্রতি জুমআয় আমার কাছে পেশ করা হয়। যে ব্যক্তি বেশি দরূদ পাঠ করে; সে মর্যাদার দিক থেকে আমার কাছে বেশি নিকটে হয়ে থাকে।’ (বায়হাকি)

সুতরাং মুমিন মুসলমানের উচিত, বিশ্বনবির আদর্শ বাস্তবায়ন ও অনুপ্রেরণা লাভের মাসে বেশি বেশি দরূদ পড়ে ঈমানি ও আমলি জীবনের প্রতি ধাবিত হওয়া জরুরি।

ছোট-বড় অনেক দরূদ রয়েছে। যদি কেউ বড় দরূদে ইবরাহিম বা দরূদে উম্মি পড়তে না পারেন, তবে ন্যূনতম সালাত ও সালামের এ ছোট্ট অংশটুকু পড়ে নেয়ার মাধ্যমে ঘোষিত ফজিলত লাভে ধন্য হতে পারে। তাহলো-
صَلَّى اللهُ عَلَيْهِ وَ سَلَّم
‘সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে রবিউল আউয়াল মাসজুড়ে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভালোবেসে বেশি বেশি দরূদ পড়ার তাওফিক দান করুন। প্রতিবার ১০টি করে নেকি ও রহমত লাভের তাওফিক দান করুন। আমিন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31