IMG-LOGO

বৃহস্পতিবার, ২৪ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভাপত্নীতলায় কারিতাসের অ্যাডভোকেসি সভাসিরাজগঞ্জে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে অংশীজনদের সাথে সমন্বয় সভাঅনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েটপ্রবাসীদের নিরাপত্তা-জ্বালানি সংকটের শঙ্কার কথা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানমেয়ের বাড়ি যাওয়ার পথে বাসের চাপায় বৃদ্ধের মৃত্যুপ্রতিমন্ত্রীর সামনেই কুষ্টিয়ায় ছাত্রদলের দুই গ্রুপের হট্টগোল-হাতাহাতিবাংলাদেশের সঙ্গে বোয়িংয়ের আরও ১১ উড়োজাহাজ কেনার চুক্তিপানি কমলেও বাড়ছে পদ্মার ভাঙন, হুমকিতে বসতভিটা-ফসলি জমি, বিদ্যালয়ে ফিরতে পারেননি শিক্ষার্থীরাবন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ,অসহায়দের পাশে সর্বদা থাকার অঙ্গিকার আরডিএ চেয়ারম্যান সুইটপত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদানরাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবেঃ রিটনপুঠিয়ায় মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার -১সিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে জিপিএ -৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদানসন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
Home >> ধর্ম >> লিড নিউজ >> ‘রজব’ বরকতময় মেরাজের মাস

‘রজব’ বরকতময় মেরাজের মাস


ধূমকেতু নিউজ ডেস্ক : ‘রজব’ হিজরি (আরবি) বছরের সপ্তম মাস। যুদ্ধ-বিগ্রহ ও রক্তপাত নিষিদ্ধ হওয়া ৪ মাসের একটিও রজব। রহমতের বার্তাবহী মাস রজব। রমজানের প্রস্তুতি নেওয়ার মাস রজব। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য শ্রেষ্ঠ উপহার ও মুসলিম উম্মাহর জন্য বরকতময় মাসও রজব।

আজ (২৪ জানুয়ারি) থেকে শুরু হলো পবিত্র রজব মাস। সে হিসেবে আগামী ১৯ ফেব্রুয়ারি (২৬ রজব) দিবাগত রাতে পালিত হবে ঐতিহাসিক স্মৃতিবিজড়িত পবিত্র শবে মেরাজ। রজব মাসের ২৬ তারিখ ছিল বিশ্ব নবির জন্য সেরা উপহার ও মুসলিম উম্মাহর জন্য বরকতময় দিন। এ দিনে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর সঙ্গে সাক্ষাতে গিয়েছিলেন। আর উম্মতের জন্য পেয়েছিলেন সেরা ইবাদত নামাজ।

রজব মাস আল্লাহর কাছে অনেক মর্যাদার মাস। কুরআন এবং হাদিসে এ মাসকে পবিত্র এবং নিরাপত্তার মাস হিসেবে ঘোষণা করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন-

‘নিশ্চয় আসমানসমূহ ও জমিন সৃষ্টির দিন থেকে আল্লাহ তা’আলার বিধান ও গণনায় মাস বারটি। তন্মধ্যে চারটি সম্মানিত। এটিই সুপ্রতিষ্ঠিত বিধান; সুতরাং এর মধ্যে তোমরা নিজেদের প্রতি অত্যাচার করো না।’ (সুরা তাওবাহ : আয়াত ৩৬)

হাদিসে পাকে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বর্ণনা করেন-

হজরত আবু বাকরা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, বার মাসে বছর। তার মধ্যে চারটি মাস সম্মানিত। তিনটি মাস ধারাবাহিক, আর তা হচ্ছে- যিলক্বদ, যিলহজ, মহররম আর চতুর্থ মাসটি হল- রজব, যা জমাদিউল আখির ও শাবান মাসের মধ্যবর্তী মাস।’ (বুখারি)

রজবে নবিজির বরকতের দোয়া

রজব ও শাবান মাস এলেই পবিত্র রমজানের আগমনী ঘোষিত হয়। বেশি ফজিলত ও মর্যাদার কারণে রজব ও শাবান মাসজুড়ে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নির্দিষ্ট একটি দোয়াটি বেশি বেশি পড়তেন। যে দোয়ায় রজব ও শাবান মাসের বরকত ও পবিত্র রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধির আবেদন ফুটে উঠেছে। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে এ দোয়াটি পড়তেন এবং মুসলিম উম্মাহকেও পড়তে বলেছেন-

اَللهُمَّ بَارِكْ لَنَا فِىْ رَجَبَ وَ شَعْبَانَ وَ بَلِّغْنَا رَمَضَانَ

উচ্চারণ : ‘আল্লাহুম্মা বারাকলানা ফি রাজাবা ওয়া শাবান; ওয়া বাল্লিগনা রামাদান।’

অর্থ : ‘হে আল্লাহ! আপনি রজব ও শা’বান মাসকে আমাদের জন্য বরকতময় করুন এবং আমাদেরকে রমজান মাস পর্যন্ত (হায়াত দিন) পৌঁছে দিন।’ (মিশকাত, বায়হাকি)

রজব ও শাবান মাসে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ দোয়াটি বেশি বেশি পড়তেন। যা মুসলিম উম্মাহর জন্য অনুকরণীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল।

বিশেষ করে

রজব মাস সব ঝগড়া-ফাসাদ, অন্যায় ও অনাচার থেকে মুক্ত। কুরআন-হাদিসে এ মাসসহ আশহুরে হারাম মাসে সব ধরনের রক্তপাত, যুদ্ধ-বিগ্রহ বন্ধ ঘোষণা করেছেন। এ মাসের শিক্ষাকে বছরের বাকি মাসগুলোতে বাস্তবায়নের প্রশিক্ষণও এ মাস।

সুতরাং যাবতীয় অন্যাচয়-অনাচার ও অত্যাচার থেকে মুক্ত থাকতে এ মাসের প্রশিক্ষণে নিজেদের শরিক করা জরুরি।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তাদের জন্য বরকতময় মাস রজবে ধৈর্য ও সংযম পালনের মাধ্যমে প্রিয় নবি ঘোষিত বরকত লাভ এবং রমজান পর্যন্ত হায়াত লাভের তাওফিক দান করুন। আমিন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031