IMG-LOGO

বুধবার, ২৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নির্বাচন শেষে চুক্তি নয়তো ধ্বংস: জাতিসংঘে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারিপরিকল্পিত সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে পলাশবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ‘রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই’রাজশাহীতে কোল্ড স্টোরেজে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলনজাতীয় হকি তারকা মিন্টু ও রেজার মৃত্যুবার্ষিকীতে বৈকালী সংঘের শোক র‍্যালিউত্তরবঙ্গের কৃষি ও উদ্যোক্তাদের জন্য১৩ হাজার কোটি টাকার অর্থায়নগোমস্তাপুরের রামদাস বিলের সৌন্দর্য বর্ধনে তালগাছ রোপন শুরুদেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশগোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি বারীরগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভাকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, চাচাতো ভাই গ্রেপ্তারচাঁপাইনবাবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেলসহ আটক ১কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু‘বিশ্ব পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অচল’চাকরি যাচ্ছে হারুনসহ ৬৩ পুলিশ কর্মকর্তা
Home >> ধর্ম >> টপ নিউজ >> মা,বাবা ও সন্তানের পারস্পরিক অধিকার

মা,বাবা ও সন্তানের পারস্পরিক অধিকার

ধূমকেতু নিউজ ডেস্ক : মহান আল্লাহ প্রত্যেক মানুষের জন্য মা-বাবাকে সন্তানের পৃথিবীতে আগমনের মাধ্যম বানিয়েছেন। তাঁরা অক্লান্ত পরিশ্রম করে সন্তানকে লালন-পালন করেন। সারা জীবন সন্তানকে আগলে রাখেন। তাই ইসলামে তাঁদের পরস্পরের মধ্যে অধিকার সাব্যস্ত করা হয়েছে।

কোরআনে মা-বাবার হক
আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, “আর (হে নবী) আপনার রব এই মর্মে নির্দেশ দিচ্ছেন যে তিনি ছাড়া আর কারো ইবাদত করবে না এবং মা-বাবার সঙ্গে সদাচরণ করবেন। যদি আপনার কাছে তাদের কেউ বৃদ্ধাবস্থায় উপনীত হয় তাহলে তাদের ‘উফ’ বলবেন না এবং তাদের সঙ্গে দুর্ব্যবহার করবেন না এবং তাদের উত্তম কথা বলুন। আর তাদের জন্য রহমতের ডানা প্রসারিত করে দিন আর বলুন, ‘হে আমার প্রভু, আপনি তাঁদের প্রতি তেমনি রহম করুন যেমন তাঁরা আমাকে শিশুকালে লালন-পালন করেছেন।’”

(সুরা : বনি ইসরাঈল, আয়াত : ২৩-২৪)

হাদিসের আলোকে মা-বাবা

আবু হুরায়রা (রা.) বলেন, এক ব্যক্তি রাসুলুল্লাহ (সা.)কে জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসুল, আমার সর্বোত্তম সাহচর্যের বেশি অধিকারী কে? তিনি বলেন, তোমার মা।

লোকটি বলল, এরপর কে? তিনি বললেন, তোমার মা। লোকটি বলল, এরপর কে? তিনি বললেন, তোমার মা। লোকটি বলল, এরপর কে? তিনি বললেন, তোমার বাবা। (বুখারি)

মা-বাবার প্রতি সন্তানের অধিকার

১. জন্মের পরপরই মৃদুস্বরে ডান কানে আজান ও বাঁ কানে ইকামত দেওয়া।

২. সুন্দর নাম রাখা।

৩. ছেলেসন্তানের জন্য দুটি এবং মেয়েসন্তানের জন্য একটি ছাগল আকিকা করা।

৪. শিশুকে পুরো দুই বছর বুকের দুধ পান করানো।

৫. সন্তানের লালন-পালন ও ব্যয়ভার বহন করা।

৬. কন্যাসন্তানদের ব্যয়ভার বহনে বেশি গুরুত্ব দেওয়া।

৭. ধর্ম ও নৈতিকতা শেখানো।

৮. সন্তানদের সঙ্গে সুন্দর ব্যবহার করা ও স্নেহ করা।

৯. সব সন্তানের প্রতি সমতা ও ন্যায় বজায় রাখা।

১০. বিয়ের উপযুক্ত হলে বিয়ের ব্যবস্থা করা।

সন্তানের প্রতি মা-বাবার হক

সন্তানের ওপর মা-বাবার ১৪টি হক আছে। এগুলোর মধ্যে জীবিত থাকাকালীন হক সাতটি এবং মৃত্যুর পর হক সাতটি। সেসব হক যথাক্রমে—

জীবিত থাকাকালীন সাতটি হক

১. তাঁদের সম্মান রক্ষা করা।

২. তাঁদের ভালোবাসা।

৩. তাঁদের আনুগত্য করা।

৪. তাঁদের খেদমত করা।

৫. তাঁদের অভাব মোচন করা।

৬. তাঁদের আরাম-আয়েশের প্রতি যত্নবান থাকা।

৭. মাঝেমধ্যে তাঁদের দেখতে যাওয়া।

মৃত্যুর পর সাতটি হক

১. ক্ষমা ও মাগফিরাতের দোয়া করা।

২. তাঁদের উদ্দেশে সৎকর্মের সওয়াব প্রেরণ করা।

৩. তাঁদের বন্ধুমহলের ও নিকটতমদের সম্মান করা।

৪. তাঁদের আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবকে সাহায্য-সহযোগিতা করা।

৫. তাঁদের ঋণ ও আমানত পরিশোধ করা।

৬. তাঁদের শরিয়তসম্মত সব অসিয়ত কার্যকর করা।

৭. মাঝেমধ্যে তাঁদের কবর জিয়ারত করা।

আরও নিউজ ও ভিডিও পেতে ক্লিক করুন :

ওয়েব সাইট : https://dhumkatunews.com/
ইউটিউব ভিডিও লিংক : https://www.youtube.com/@dhumkatunews/featured
টুইটার : https://twitter.com/dhumkatunews
ইন্সটেগ্রাম : https://www.instagram.com/dhumkatunews/
লিংকডইন : https://www.linkedin.com/in/dhumkatunews/
পিনটারেস্ট : https://www.pinterest.com/dhumkatunew

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031