IMG-LOGO

বুধবার, ২৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
হজযাত্রী নিবন্ধনের সময় শেষ হচ্ছে কাল, পূরণ হচ্ছে না কোটানির্বাচন শেষে চুক্তি নয়তো ধ্বংস: জাতিসংঘে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারিপরিকল্পিত সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে পলাশবাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ‘রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিকল্প নেই’রাজশাহীতে কোল্ড স্টোরেজে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলনজাতীয় হকি তারকা মিন্টু ও রেজার মৃত্যুবার্ষিকীতে বৈকালী সংঘের শোক র‍্যালিউত্তরবঙ্গের কৃষি ও উদ্যোক্তাদের জন্য১৩ হাজার কোটি টাকার অর্থায়নগোমস্তাপুরের রামদাস বিলের সৌন্দর্য বর্ধনে তালগাছ রোপন শুরুদেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশগোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি বারীরগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভাকুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, চাচাতো ভাই গ্রেপ্তারচাঁপাইনবাবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেলসহ আটক ১কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু‘বিশ্ব পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অচল’
Home >> ধর্ম >> টপ নিউজ >> ৪ ধরনের মানুষকে আল্লাহ ঘৃণা করেন

৪ ধরনের মানুষকে আল্লাহ ঘৃণা করেন

ধূমকেতু নিউজ ডেস্ক : আল্লাহ তাআলা মানুষের অনেক কাজ খুব বেশি পছন্দ করেন আবার অনেক কাজ একেবারেই ঘৃণা করেন। এসব কাজ বিভিন্ন মানুষের সঙ্গে সম্পর্কিত। কারণ এ কাজগুলোর অপরাধ ব্যক্তিভেদে কমবেশি হয়ে থাকে। সে হিসেবে ৪ শ্রেণির ব্যক্তির কিছু কাজ আল্লাহ তাআলা খুব বেশি ঘৃণা করেন। হাদিসে এসেছে-

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, চার ব্যক্তিকে মহান আল্লাহ তাআলা অপছন্দ করেন। বাংলাদেশ জার্নালের পাঠকদের নিচে তা উল্লেখ করা হলো-

অত্যাধিক কসম করে পণ্যসামগ্রী বিক্রয়কারী

এমনিতে কসম করা ঠিক নয়। আর তা যদি ব্যবসা-বাণিজ্য কিংবা পণ্যের গুণগতমান উপলক্ষ্যে বেশি করা হয় তবে তা খুবই মন্দ কাজ। কেননা এ ব্যাপারে বেশি বেশি কসম মানুষকে মারাত্মক অপরাধের দিকে ধাবিত করে। সুতরাং কোনো ব্যবসায়ীর উচিত নয়, বেশি কসম করে ব্যবসা বাণিজ্য করা। কেননা আল্লাহ তাআলা ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে কসমকারীকে খুবই ঘৃণা করেন।

গরিব কিন্তু অহংকারী

অহংকার মারাত্মক অপরাধ। আল্লাহ তাআলা অহংকারকারীকে মারাত্মক ঘৃণা করেন। আর এ অহংকার যদি কোনো গরিব ব্যক্তি করে থাকে তবে পরিণতি কী হবে? মহান আল্লাহ গরিব অহংকারীকে সবচেয়ে বেশি ঘৃণা করেন।

বৃদ্ধ ব্যভিচারী

ব্যভিচার কোনো বয়সের লোকের জন্যই বৈধ নয়। যদিও যৌবনের উম্মাদনায় অনেকে বিপথে যায়, ব্যভিচারে জড়িয়ে পড়ে। কিন্তু বৃদ্ধ ব্যক্তির জন্য ব্যভিচার একেবারেই যুক্তিহীন কাজ। সমাজের চোখেও তা অপরাধ হিসেবে মারাত্মক। তাই মহান আল্লাহ তাআলা নিজেও বৃদ্ধ ব্যভিচারীকে খুব বেশি ঘৃণা করেন।

অত্যাচারী বাদশা (শাসক বা দায়িত্বশীল)।’ (নাসাঈ, বাইহাকি)

ক্ষমতাধর কিংবা ক্ষমতাহীন ব্যক্তি; অত্যাচারী যেই হোক সে অপরাধী। আর এ অত্যাচারী ব্যক্তি যদি দেশের কিংবা সমাজের ক্ষমতার ব্যক্তি কিংবা জনপ্রতিনিধি হন তবে তা হবে মারাত্মক অপরাধ। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বস্তরের দায়িত্বশীল, জনপ্রতিনিধি কিংবা শাসকবর্গের মধ্যে যারা অত্যাচারী; আল্লাহ তাআলা তাদের খুব বেশি ঘৃণা করেন মর্মে ঘোষণা দিয়েছেন বিশ্বনবি।

এ হাদিসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ৪ শ্রেণির ব্যক্তিকে সাবধান করেছেন। যেসব ব্যবসায়ীর কসম করার প্রবণতা রয়েছে, তারা যেন তা পরিত্যাগ করে। যেসব গরিবের অহংকার রয়েছে তারা যেন তা ত্যাগ করে। যে বৃদ্ধ লোক জেনা-ব্যভিচারে জড়িত সে যেন তা থেকে বিরত থাকে। আর সর্বস্তরের দায়িত্বশীল ও জনপ্রতিনিধিরা প্রজা বা অধীনস্তদের প্রতি অত্যাচার থেকে বিরত থাকে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031